মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ০৫:১২ পিএম
অনলাইন সংস্করণ

গুলিবিদ্ধ বিএনপি নেতা হাসান মোল্লা মারা গেছেন

নিহত হাসান মোল্লা। ছবি : সংগৃহীত
নিহত হাসান মোল্লা। ছবি : সংগৃহীত

ঢাকা কেরানীগঞ্জের হজরতপুর ইউনিয়নের জগন্নাথপুর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আহত বিএনপি নেতা হাসান মোল্লা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেল আনুমানিক ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত হাসান মোল্লা (৫০) হজরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। নিহতের স্ত্রীর বড় ভাই ও কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সহসভাপতি নাজিম উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিকেল ৩টার দিকে আমার ছোট বোনের স্বামী ও হজরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার কেরানীগঞ্জ সার্কেল জাহাঙ্গীর আলম কালবেলাকে বলেন, এখনো পর্যন্ত ভিকটিমের পরিবার থানায় মামলা করতে আসেনি। তারা মামলা করলে পরবর্তী কার্যক্রম নেওয়া হবে।

এর আগে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে কেরানীগঞ্জের জগন্নাথপুর এলাকায় ৯ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ের কাছে হাঁটার সময় মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা তাকে গুলি করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা খুব কাছ থেকে তিন থেকে চার রাউন্ড গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

গুলিবিদ্ধ হয়ে হাসান মোল্লা গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ বিকেলে মারা যান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১০

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১১

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১২

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৩

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৪

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৫

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৬

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৭

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৮

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৯

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

২০
X