কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ০২:৫১ পিএম
আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ০৩:০১ পিএম
অনলাইন সংস্করণ

‘ভারতের সঙ্গে বিএনপির চুক্তির কথা ভিত্তিহীন, এটা জামায়াতের অপপ্রচার’

বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন | ছবি : সংগৃহীত
বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন | ছবি : সংগৃহীত

বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন বলেছেন, ভারতের সঙ্গে বিএনপির চুক্তি নিয়ে যেসব প্রচার হচ্ছে, তা রাজনৈতিক অপকৌশল। এটা জামায়াতের অপপ্রচার।

শনিবার (২৪ জানুয়ারি) গুলশানে নির্বাচনী অফিসে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ভারতের সঙ্গে বিএনপির চুক্তির প্রচারের কোনো বাস্তব ভিত্তি নেই উল্লেখ করে মাহদী আমিন বলেন, বিতর্ক তৈরি করার জন্য এটি একটি রাজনৈতিক অপকৌশল। আর যদি ওনাকে ভুল তথ্য দেওয়া হয় বা বিভ্রান্তি ছড়ানোর জন্য করা হয় তাহলে সেটা ওনার অজ্ঞতা। আমরা মনে করি, এটা অপকৌশল বা অজ্ঞতা যেটিই হোক ভারতের সঙ্গে বিএনপির চুক্তির বিষয়ে যেসব কথা বলা হচ্ছে তা সম্পূর্ণরূপে অপপ্রচার।

তিনি বলেন, আমরা গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বলতে সেটাই বুঝি, এখানে ইতিবাচক রাজনীতি হবে। কোনো অপপ্রচার, অপরাজনীতি হওয়া উচিত না। কারণ বিএনপির রাজনীতি মানেই বাংলাদেশপন্থি রাজনীতি। আমাদের নেতা তারেক রহমানের যে রাজনীতি সেটা হচ্ছে― ‘সবার আগে বাংলাদেশ’। বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের সার্বভৌমত্ব, জনগণের ক্ষমতা এটিকে কেন্দ্র করেই বিএনপির রাজনীতি।

মাহদী আমিন আরও বলেন, বিতর্ক তৈরি করা বা ভুল তথ্য যারা ছড়াচ্ছেন, তাদের উদ্দেশ্য রাজনৈতিক। বিএনপির রাজনীতি সবসময় দেশের স্বার্থ, সার্বভৌমত্ব ও জনগণের ক্ষমতার ওপর কেন্দ্রিত। তিনি সতর্ক করেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণের নামে প্রতারণার চেষ্টা হলে তা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জানাতে হবে।

তিনি জানান, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শনিবার রাতে চট্টগ্রামে পৌঁছাবেন। আগামী ২৫ জানুয়ারি তিনি শিক্ষার্থী ও তরুণদের সঙ্গে পলিসি টক এবং চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে নির্বাচনী সমাবেশে অংশগ্রহণ করবেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

নতুন ভিডিওতে অন্তরঙ্গ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

গাজী নজরুলের ভিডিওকাণ্ডে টালমাটাল সাতক্ষীরা-৪: উপনির্বাচন নিয়ে চলছে জোর আলোচনা

ঢাকার বিভিন্ন হোটেল থেকে ফাঁস হচ্ছে এমপি নজরুলের ভিডিও

১০

চুলা থেকে সিএনজি পাম্প, ভোগান্তিতে নগরবাসী

১১

প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের রুটিতে মিলল ব্লেড!

১২

মানবতাবিরোধী অপরাধের মামলায় মোজাফফরকে গ্রেপ্তার দেখালেন ট্রাইব্যুনাল

১৩

কিংবদন্তিদের গল্প নিয়ে উপস্থাপনায় ফিরলেন মুনমুন

১৪

শাপলা চত্বর হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই: চিফ প্রসিকিউটর

১৫

দল বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ

১৬

সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৭

পাবনায় ১৫ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ

১৮

ম্যানেজার পদে চাকরি, বয়স ৫০ হলেও করা যাবে আবেদন

১৯

এগারো দলীয় জোট / জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

২০
X