স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ০৫:২৬ পিএম
অনলাইন সংস্করণ

কীসের ভিত্তিতে বিশ্বকাপে স্কটল্যান্ডকে সুযোগ দিল আইসিসি, জানা গেল

স্কটল্যান্ড ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
স্কটল্যান্ড ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

নানা নাটকীয়তার পর অবশেষে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিল আইসিসি। গত ২১ জানুয়ারি আইসিসি তাদের পূর্ণ সদস্য দেশের বোর্ড পরিচালকদের নিয়ে ভার্চুয়াল সভা করেছিল। বিশ্বকাপ খেলতে বাংলাদেশের ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে আলোচনা চলছিল। তাদের সিদ্ধান্ত নিয়ে পুনর্বিবেচনা করতে আরও ২৪ ঘণ্টা সময় দিয়েছিল। কিন্তু বাংলাদেশ তাদের অবস্থানে অনড়। অবশেষে শনিবার (২৪ জানুয়ারি) বাংলাদেশকে সরিয়ে দিয়েছে আইসিসি, এমনটাই জানিয়েছে ক্রিকবাজ।

গণমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, টাইগারদের জায়গায় আনুষ্ঠানিকভাবে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হয়েছে। বাংলাদেশকে বাদ দেওয়ার পর স্কটল্যান্ডকে ২০২৬ সালের আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ সি-তে রাখা হয়েছে। যেখানে তারা ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল এবং ইতালির মতো দলের মুখোমুখি হবে।

স্কটল্যান্ডকে বর্তমান আইসিসি র‍্যাঙ্কিং (১৪) বিবেচনায় না নিয়ে আগের আইসিসি টুর্নামেন্টগুলোর পারফরম্যান্সের ভিত্তিতে বিশ্বকাপের টিকিট দেওয়া হয়েছে।

২০২৪ সালের সর্বশেষ বিশ্বকাপে তারা গ্রুপ বি-তে ইংল্যান্ডের সমান পয়েন্ট পেলেও নেট রান রেটে পিছিয়ে পড়ে তৃতীয় স্থানে থেকে বিদায় নেয়। ২০২২ সালে গ্রুপ পর্বে ওয়েস্ট ইন্ডিজকে হারালেও স্কটল্যান্ড গ্রুপে তৃতীয় হওয়ায় সুপার ১২-এ উঠতে পারেনি। ২০২১ সালের আসরে তারা গ্রুপ পর্বে বাংলাদেশকে হারিয়েছিল।

স্কটল্যান্ড ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ, ৯ ফেব্রুয়ারি ইতালি এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে খেলবে কলকাতায়। এরপর ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের মুখোমুখি হবে স্কটল্যান্ড।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিরতি ভেঙে নতুন গান নিয়ে ফিরছেন মেহরাব

অধ্যাপিকাকে হত্যা করতে ১৪০০ কিমি পাড়ি দিল দম্পতি

সংসদে আমির হামজা / ‘৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না’

নিষিদ্ধ ছাত্রলীগের ৪৫ নেতাকর্মী আটক

গাজীপুর পৌরসভার সাবেক মেয়র মারা গেছেন

ক্লাব ক্যাটাগরি থেকে বোর্ড পরিচালক হলেন যারা

গান শোনাতে ঢাকা আসছেন অনুপম রায়

সংসদে সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা / ‘হাসপাতাল নিজেই আইসিইউতে চলে গেছে’

ইউরোপের অভিবাসন নীতির সমালোচনা করলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে সাঈদ ইব্রাহিম

১০

প্রেম ভাঙেনি, বরং বিয়ের পথে সজল আলি ও হামজা সোহেল

১১

শ্রমিকদের বকেয়া পরিশোধ না করেই কারখানা বন্ধের অভিযোগ

১২

১৯ মে থেকে ৭ জুন : রামিসার জন্য বিচার প্রক্রিয়া যেভাবে এগিয়েছে

১৩

১০০ দিনের যুদ্ধ : টিকে থাকাই কি ইরানের বিজয়?

১৪

পোপ লিওর উন্মুক্ত প্রার্থনায় মাদ্রিদের রাস্তায় লাখো মানুষের ঢল

১৫

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম

১৬

এক বছরেই উধাও সাড়ে ৪ হাজার ডাস্টবিন

১৭

‘মিমিকে শাস্তি তাকে পেতেই হবে, তার শেষ দেখেই ছাড়ব’

১৮

প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি

১৯

সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন তামিম

২০
X