সিলেট ব্যুরো
প্রকাশ : ০২ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ০২ জুলাই ২০২৩, ০৯:৩৩ এএম
প্রিন্ট সংস্করণ

সিলেটে কোরবানি দিতে গিয়ে হাসপাতালে ভর্তি ৪০ জন

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহীত
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহীত

সিলেটে কোরবানি দিতে গিয়ে আহত হয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪০ জন ভর্তি হয়েছেন। তবে কেউ গুরুতর আহত নন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

হাসপাতালের ক্যাজুয়ালিটি ইউনিটে গত বৃহস্পতিবার সকাল থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ৬০ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে ৪০ জনই কোরবানি দিতে গিয়ে আহত হয়েছেন।

এই ইউনিটে ভর্তি হয়েছেন সিলেটের গোয়াইনঘাটের আরকান্দি গ্রামের সেলিম আহমদ। তিনি বলেন, সকালে তারা কয়েকজন মিলে কোরবানির প্রস্তুতি নিচ্ছিলেন। তিনিসহ চারজন গরুর রশি ধরে রেখেছিলেন। হঠাৎ গরুটি লাফিয়ে উঠলে অন্যরা রশি ছেড়ে দেন। এ সময় পাশে থাকা আরেকজনের ধারালো দা লেগে তার হাত কেটে প্রচুর রক্তক্ষরণ হলে তাকে হাসপাতালে আনা হয়।

কোরবানির পর মাংস কাটার সময় একই উপজেলার ডৌবারির বাসিন্দা আলাউদ্দিনের বাঁহাতে দায়ের আঘাত লেগে রক্তক্ষরণ হয়েছে। বালাগঞ্জের হারিয়ারগাঁও গ্রামের বাসিন্দা রাসেল আহমদ বাঁহাতে দায়ের আঘাত পেয়েছেন।

তার ভাই জুবের আহমদ বলেন, মাংস কাটতে গিয়ে এমনটি হয়েছে। প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক তাকে সিলেটে পাঠিয়েছেন। কোরবানির সময় নিজ হাতে থাকা ছুরি পায়ে লেগেছে সুনামগঞ্জের চরেরবন্দ এলাকার বাসিন্দা আকিব আলীর। এতে বাঁ পায়ের বেশ কিছু অংশ কেটে গেছে। তাই তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। মৌলভীবাজারের শামসেরনগরের বাসিন্দা মিঠু মিয়া বাঁহাতে ধারালো ছুরির আঘাত পেয়েছেন।

তার ভাই শাকিল আহমদ বলেন, কোরবানির সময় ডান হাতে থাকা ছুরি পশুর গলায় চালাতে গিয়ে বাঁহাতে লেগেছে। এতে মিঠুর চারটি আঙুলের বেশ কিছু অংশ কেটে গেছে।

ক্যাজুয়ালিটি বিভাগের চিকিৎসক নিরুপম দত্ত বলেন, আহতদের মধ্যে কয়েকজনকে এক্স-রে করতে বলা হয়েছে। অন্যদের চিকিৎসা দেওয়া হয়েছে। কারও অবস্থাই গুরুতর নয়। দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুৎ ও পানি স্থাপনায় হামলার জন্য ইরানকে দায়ী করল কুয়েত

ঘৃণিত খেলোয়াড়দের তালিকায় উঠল নাম  / ফাইনাল শেষে প্রতিপক্ষকে মেরে ‘লাল কার্ড’ দেখলেন মেসির সতীর্থ

২০ জুলাই / আন্তর্জাতিক চন্দ্র দিবস আজ 

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

সাড়ে পাঁচ মাত্রার ভূমিকম্পে পেরুতে নিহত ৬

হত্যা মামলার আসামি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার

এই কান্নাই কি আকাশি-নীল জার্সিতে মেসির শেষ দৃশ্য?

সন্ধ্যায় শরিক ও জোটের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক নিহত

মার্কিন হামলার পর ইরানের পারমাণবিক স্থাপনা পর্যালোচনা করছে আইএইএ

১০

জুলাইয়ের ‘অভিশাপ’ পিছু ছাড়ল না মেসিদের! চতুর্থবার ফাইনালে স্বপ্নভঙ্গ আর্জেন্টিনার

১১

২০ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১২

ইরানি ড্রোনের বিস্ফোরক নিষ্ক্রিয় করতে গিয়ে মার্কিন সেনা নিহত

১৩

বিরতিতে মঞ্চ মাতালেন জাস্টিন বিবার, শাকিরা ও বিটিএস সদস্যরা

১৪

ঢাকাসহ ১৩ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

১৫

আর্জেন্টিনাই ফুটবল ইতিহাসে সবচেয়ে কম সময়ের বিশ্ব চ্যাম্পিয়ন

১৬

২০ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

কান্না থামাতে না পেরে সংবাদ সম্মেলন ছাড়লেন স্কালোনি

১৮

ছয়শ কোটি টাকার বেশি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত?

১৯

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

২০
X