পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০২ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ০২ জুলাই ২০২৩, ০৯:৩৩ এএম
প্রিন্ট সংস্করণ

প্রধানমন্ত্রীর উপহারের সেই গরুর মাংস পেল ৮০০ পরিবার

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কোরবানির মাংস স্থানীয় দরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়। ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কোরবানির মাংস স্থানীয় দরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া উপহারের গরু কোরবানি শেষে এর মাংস ৮০০ দরিদ্র-অসহায় পরিবারের মধ্যে বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার জাঙ্গালিয়ার চরকাওনা উত্তরপাড়া এলাকার বুলবুল আহমেদের বাড়িতে কোরবানি শেষে এ মাংস বিতরণ করা হয়। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন উপস্থিত থেকে দরিদ্র-অসহায় মানুষের মধ্যে মাংস বিতরণ করেন।

নিজের পালন করা সাড়ে ২১ মণ ওজনের শান্ত নামের ষাঁড়টি ঈদে উপহার হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিতে চেয়েছিলেন বুলবুল আহমেদ। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন বিষয়টি শেখ হাসিনাকে অবহিত করলে তিনি উপহার গ্রহণে সম্মতি দেন এবং বুলবুলকে নিজ বাড়িতে কোরবানি দিয়ে দরিদ্র-অসহায় মানুষের মধ্যে সেই মাংস বিতরণের নির্দেশ দেন।

বুলবুল আহমেদ জানান, পল্লী সঞ্চয় ব্যাংকে মাঠকর্মী হিসেবে কর্মরত তার স্ত্রী ইসরাত জাহান আওয়ামী লীগ সরকারের ‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্প থেকে ক্ষুদ্র ঋণ নিয়ে ও নিজের জমানো টাকা দিয়ে প্রধানমন্ত্রীর জন্য গরুটি কিনেছিলেন। প্রধানমন্ত্রীর প্রতি আবেগ ও ভালোবাসা থেকে তারা তিন বছর সেটি লালন-পালন করেন। উপহার হিসেবে তার গরু গ্রহণ করায় তিনি প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান।

বুলবুলের স্ত্রী ইসরাত জাহান জানান, উনার নির্দেশেই আমাদের বাড়িতে কোরবানি করা হয়। কোরবানির মাংস প্রধানমন্ত্রীর জন্য কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন ভাইয়ের মাধ্যমে গণভবনে পাঠানো হয়েছে। আমরাসহ এলাকাবাসী এতে আনন্দিত।

কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন কালবেলাকে জানান, বুলবুলের উপহার দেওয়া গরুটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ ফজিলাতুন নেছা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বুলবুল, বুলবুলের স্ত্রী ইসরাত জাহান, বুলবুলের বাবা আবু তাহের বেপারির পক্ষে কোরবানি দেওয়া হয়।

কোরবানির মাংস প্রধানমন্ত্রীর নির্দেশে স্থানীয় দলীয় নেতাকর্মীসহ এলাকার দরিদ্র-অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে। এ অকৃত্রিম ভলোবাসার জন্য বুলবুল ও তার পরিবারকে প্রধানমন্ত্রী বিশেষ ধন্যবাদ জানিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X