টাঙ্গাইল ও সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০২ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ০২ জুলাই ২০২৩, ১০:০০ এএম
প্রিন্ট সংস্করণ

বঙ্গবন্ধু সেতুতে পাঁচ দিনে ১৩ কোটি টাকা টোল আদায়

বঙ্গবন্ধু সেতু টোল প্লাজা। ছবি: সংগৃহীত
বঙ্গবন্ধু সেতু টোল প্লাজা। ছবি: সংগৃহীত

ঈদযাত্রার পাঁচ দিনে বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় হয়েছে ১৩ কোটি ৩৮ লাখ ২৯ হাজার ২৫০ টাকা। এর মধ্যে শুধু সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আদায় হয়েছে সাড়ে ৩ কোটি টাকার বেশি, যা যাবতকালের সর্বোচ্চ। গত বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল।

তিনি জানান, সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত সেতুতে ৫৫ হাজার ৪৮৮টি যানবাহন চলাচল করেছে। এর মধ্যে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী লেনে ৩৬ হাজার ৪৯১ এবং ঢাকামুখী লেনে চলেছে ১৮ হাজার ৯৯৭ যানবাহন। এ সময় আদায় হয় ৩ কোটি ৫৮ লাখ ৪০ হাজার ২০০ টাকা টোল। এর মধ্যে পূর্ব টোলপ্লাজায় ২ কোটি ৬ লাখ ৬৯ হাজার ৭৫০ এবং পশ্চিম টোলপ্লাজায় ১ কোটি ৫১ লাখ ৭০ হাজার ৪৫০ টাকা।

এদিকে ঈদযাত্রার পাঁচ দিনে সেতু পারাপার করেছে ১ লাখ ৮০ হাজার ৫১৪ যানবাহন। আহসানুল কবীর পাভেল বলেন, ১৯৯৮ সালে বঙ্গবন্ধু সেতু চালুর পর মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ যানবাহন পারাপার ও টোল আদায় হয়েছে।

এর আগে শনিবার রাত ১২টা থেকে রোববার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ২৯ হাজার ৮৫৭ যানবাহন পারাপারে টোল আদায় হয় ২ কোটি ৬৫ লাখ ৮৯ হাজার ৩০০ টাকা। পরের ২৪ ঘণ্টায় ৪২ হাজার ৫৬০ যানবাহন পারাপারে আদায় হয় ৩ কোটি ২৫ লাখ ৫১ হাজার ৪৫০ টাকা টোল।

মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ৩৮ হাজার ৪১৮ যানবাহন পারাপারে টোল আদায় হয় দুই কোটি ৮৫ লাখ ২২ হাজার ৫৫০ টাকা। পরের ২৪ ঘণ্টায় ১৪ হাজার ১৯১ যানবাহন পারাপারে আদায় হয় ১ কোটি ৩ লাখ ২৫ হাজার ৭৫০ টাকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকালের নাস্তা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার

সুদানের চার অঙ্গরাজ্যে কলেরার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হাটহাজারী থেকে গ্রেপ্তার

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

শোকেরও ছুটি নেই

স্বামী ছিলেন জেলে, সংঘবদ্ধ ধর্ষণে স্ত্রী অন্তঃসত্ত্বা

ব্যাডমিন্টনের মাধ্যমে প্রবাসে বন্ধন ও সম্প্রীতির বার্তা

‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

১০

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

১১

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

১২

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

১৩

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

১৪

থালাপতি বিজয়ের ‘জন নায়াগান’ / ৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

১৫

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

১৬

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

১৭

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

১৮

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

১৯

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

২০
X