রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ০৯:৪২ পিএম
অনলাইন সংস্করণ

চাঁদাবাজদের দমন করার দায়িত্ব আমার : রবিউল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঢাকা-১০ আসনের বিএনপির মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম রবি বলেছেন, রাজনীতির নামে চাঁদাবাজি, দখলবাজি কিংবা জনগণের ন্যায্য অধিকার হরণ এই এলাকায় কখনোই চলতে দেওয়া হবে না। দলীয় পরিচয় ব্যবহার করে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। চাঁদাবাজকে দমন করার দায়িত্ব আমার। আপনারা শুধু আমাকে সুনির্দিষ্টভাবে জানাবেন নিরাপত্তা ও ব্যবস্থার দায়িত্ব আমি নেব।

বুধবার (১৪ জানুয়ারি) রাজধানীর ধানমন্ডি উচ্চ বিদ্যালয়ে হাতিরপুল এলাকাবাসীর উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

নিজের দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের কথা তুলে ধরে শেখ রবিউল আলম রবি বলেন, ১৭ বছর ধরে আমি লড়াই করেছি। ১৯৩টি মামলা, ৯ বার গ্রেপ্তার, সাড়ে চার বছর কারাভোগ, ৯৭ দিন রিমান্ড সব সহ্য করেও গণতন্ত্র ও জনগণের ক্ষমতায়নের প্রশ্নে আপস করিনি। আল্লাহ আমাকে অন্তত লড়াই করার সৌভাগ্য দিয়েছেন।

তিনি বলেন, আমি আপনাদের প্রতিবেশী। এই এলাকার জীবনযাত্রার মান, নাগরিক সুযোগ-সুবিধা যেমন আপনাদের, তেমনি আমারও। সমস্যা হলে আমিও ভোগ করি, সাফার করি। তাই সমস্যাগুলো আমার অজানা নয়।

নিজের জীবনযাপন প্রসঙ্গে তিনি জানান, সংসদ সদস্য বা মন্ত্রী হলেও ছোট্ট বাসাই তার স্থায়ী ঠিকানা থাকবে। ক্ষমতার প্রদর্শন কিংবা নেতা-নেতা ভাব দেখানো আমার রাজনীতি নয়। সম্প্রীতি, শান্তি আর নিরাপত্তাই আমার অগ্রাধিকার।

এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির নামে কেউ যদি অবৈধ চাপ সৃষ্টি করে, চাঁদাবাজি করে বা মানুষের ওপর জুলুম চালায় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সে যত বড় নেতাই হোক, ছাড় দেওয়া হবে না।

শেখ রবিউল আলম রবি আরও বলেন, জনগণ ও রাজনীতিবিদ একই সূত্রে যুক্ত না থাকলে দুর্বৃত্তরা সুযোগ পায়। তাই আপনারা এগিয়ে আসুন, আমাকে জানান। আমি কখনো আপনাদের নিরাশ করব না।

এলাকার উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, গ্যাস, পানি, বিদ্যুৎ, পরিচ্ছন্নতা, স্ট্রিটলাইটসহ মৌলিক সমস্যাগুলো চিহ্নিত করা হয়েছে এবং নির্বাচিত সরকার গঠিত হলে অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করা হবে ইনশাল্লাহ।

তিনি বলেন, আমরা একটি সম্প্রীতির সমাজ চাই, জবাবদিহিমূলক রাষ্ট্র চাই। বাড়িওয়ালা ভাড়াটিয়া, ধনী গরিব এই ভেদাভেদ আমরা চাই না। শান্তি, নিরাপত্তা ও পারস্পরিক সম্মানই আমাদের রাজনীতির ভিত্তি।

তিনি আগামী ১২ তারিখে সবাইকে ঐক্যবদ্ধভাবে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, এই ভোট শুধু ভোট নয় এটা গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম। এবার একটু পাশে দাঁড়াবেন।

এ সময় স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও হাতিরপুর এলাকাবাসী উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১০

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১১

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১২

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৪

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৫

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৬

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৭

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৮

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৯

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

২০
X