জবি প্রতিনিধি
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ০৯:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

জন্মদিনে ছাত্রদল নেতা শাহরিয়ারের জবি স্টাফদের মাঝে কম্বল বিতরণ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জন্মদিন মানেই কেক কাটা আর আনন্দ আয়োজন। তবে সেই চেনা ধারার বাইরে গিয়ে নিজের জন্মদিনটি ভিন্নভাবে উদযাপন করলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেন। শীতের তীব্রতায় কষ্টে থাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের পাশে দাঁড়িয়ে তিনি মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শাহরিয়ার হোসেনের ব্যক্তিগত উদ্যোগে এবং শাখা ছাত্রদলের সহযোগিতায় অর্ধশতাধিক কর্মচারীর মাঝে কম্বল বিতরণ করা হয়।

কম্বল পেয়ে এক কর্মচারী বলেন, এই শীতে আমাদের কথা কেউ ভাবেনি। ছাত্রনেতারা আমাদের পাশে দাঁড়িয়েছেন, এটাই অনেক বড় প্রাপ্তি।

এই ব্যাপারে মো. শাহরিয়ার হোসেন বলেন, শীতের প্রকোপ বাড়ায় অনেক স্টাফ কষ্টে আছেন। মনে হয়েছে, আনুষ্ঠানিকভাবে জন্মদিন উদযাপনের চেয়ে তাদের মুখে একটু হাসি ফোটানোই বেশি আনন্দের। ভবিষ্যতেও সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করব।

শাখা ছাত্রদলের সদস্য সচিব সামসুল আরেফিন বলেন, শহীদ জিয়ার আদর্শই হলো মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখা। বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা প্রতিদিন নীরবে শিক্ষার্থীদের সেবা দিয়ে যান। তাদের হাতে শীতবস্ত্র তুলে দিতে পেরে তারা আনন্দিত।

জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ছাত্রদল শুধু রাজনৈতিক অধিকার আদায়ের সংগঠন নয়, সামাজিক দায়িত্ব থেকেও মানুষের পাশে দাঁড়ায়। জন্মদিনে কর্মচারীদের জন্য এই উদ্যোগ সংগঠনের নেতাকর্মীদের অনুপ্রেরণা জোগাবে বলেও মন্তব্য করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ

সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের খাবার সরবরাহ, মাদারীপুর থেকে গ্রেপ্তার ২

মৃত্যুর গুজব ছড়ালেও সুস্থ আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের খাবার সরবরাহের দায়ে গ্রেপ্তার ২

চলন্ত মাইক্রোবাসে আগুন

‘অবাস্তব কিছু দেখানো হয়নি’ সমালোচনা প্রসঙ্গে নীহা

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

১০

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

১১

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

১২

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

১৩

২ হাজার ২৬৬ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৪

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

১৫

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

১৬

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

১৭

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

১৮

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

১৯

একনেকে ৮ প্রকল্প অনুমোদন

২০
X