কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ০৭ জুলাই ২০২৩, ১০:০৮ এএম
প্রিন্ট সংস্করণ

শাহবাগে শিপ্রা বোসকে শেষ শ্রদ্ধা

শাহবাগে শিপ্রা বোসকে শেষ শ্রদ্ধা

নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের সক্রিয় কর্মী ও গণজাগরণ মঞ্চের নেপথ্যের অন্যতম সংগঠক শিপ্রা বোসের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং তার সহযোদ্ধারা।

গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় শাহবাগ প্রজন্ম চত্বরে রাজপথের এই সক্রিয় সহযোদ্ধার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন বিশিষ্টজন। গত শনিবার সকাল ১১টার দিকে ব্যাংকক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শিপ্রা বোস। এক বছর ধরে তিনি সাইনোভিয়াল সারকোমা নামে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। শিপ্রা বোসকে শেষ শ্রদ্ধা জানাতে আসা সংগঠনগুলোর মধ্যে রয়েছে গণজাগরণ মঞ্চ, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, বাংলাদেশ যুব ইউনিয়ন, ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ মহিলা পরিষদ, নিপীড়নের বিরুদ্ধে শাহবাগ, জাগরণীয়া, সাংগাত, সম্মিলিত সামাজিক আন্দোলন, নারীপক্ষ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, নিজেরা করি, গণতান্ত্রিক বিপ্লবী পার্টি ও স্বজনরা।

শ্রদ্ধা জানাতে আসা দীর্ঘদিনের বন্ধু ও সহযোদ্ধারা বলেন, শিপ্রা বোস নারী অধিকার আন্দোলনের নিরলস যোদ্ধা ছিলেন। রাজনৈতিক ও পেশাগত জীবনসহ সর্বক্ষেত্রে নারীর অধস্তনতার বিরুদ্ধে তার সোচ্চার অবস্থান ছিল। তিনি ধর্মনিরপেক্ষতা, অসাম্প্রদায়িকতা ও মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল ছিলেন। গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, তার প্রয়াণে দেশের বিশাল ক্ষতি হয়ে গেল।

শ্রদ্ধা নিবেদন শেষে শিপ্রা বোসের মরদেহ গবেষণা কাজের জন্য বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হস্তান্তর করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. শারফুদ্দিন আহমেদ তার মরদেহ গ্রহণ করেন। মৃত্যুর আগে সর্বশেষ তিনি জাতিসংঘের সিনিয়র জেন্ডার উপদেষ্টা হিসেবে কর্মরত ছিলেন। তিনি জাতিসংঘের হয়ে আফগানিস্তান, কেনিয়া, লাইবেরিয়া, সোমালিয়া, সুদান এবং জাম্বিয়ায় সাফল্যের সঙ্গে তার দায়িত্ব পালন করেন। তিনি ছাত্র ইউনিয়নের কর্মী ছিলেন। নব্বইয়ের দশকে রাজপথের সক্রিয় কর্মী শিপ্রা গণজাগরণের নেপথ্যের অন্যতম সংগঠক ছিলেন। তার জন্ম ১৯৬৪ সালে পিরোজপুরে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঁশখালীর বন্যাদুর্গত এলাকায় তাহাফফুজে খতমে নবুওয়তের ত্রাণ বিতরণ

বাঙলা কলেজ ডিবেটিং সোসাইটির সভাপতি তাসমিয়াহ, সম্পাদক জামিল

নরসিংদীতে ইয়াবাসহ স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও আটক

গার্দিওলার এক ‘না’তেই বিপাকে ইতালি, নতুন আলোচনায় কে?

৩ জেলায় নিয়োগ দিচ্ছে আরএফএল, ৩০ বছর হলেই আবেদন

শুক্র-শনিবার ছুটিসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরি, আবেদন শেষ ১ আগস্ট

প্রেমিকাকে নিয়ে কটূক্তি, বাকৃবিতে দুই হলের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ

নিরাপত্তা শঙ্কায় ইসরায়েলগামী ফ্লাইট বাতিল ২ দেশের

নিয়োগ দিচ্ছে ইবনে সিনা, ২৫ বছর হলেই আবেদন

সুনামগঞ্জে কমছে নদ-নদীর পানি, নেই বন্যার কোনো ঝুঁকি

১০

দৌড়ানোর সময় হার্ট অ্যাটাক, সিপিআরে প্রাণ বাঁচালেন চিকিৎসক

১১

রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম

১২

বিপদ সতর্কতা জারির কিছুক্ষণের মধ্যেই প্রত্যাহার সৌদি আরবের

১৩

জুলাইয়ের চেতনা বাস্তবায়নে জাতীয় ঐক্যের বিকল্প নেই: জাহাঙ্গীর আলম

১৪

আন্দোলনের মধ্যেই পদত্যাগ করলেন মোদির এক মন্ত্রী

১৫

বয়স জালিয়াতি করে বিয়ের চেষ্টা, বন্ধ করল প্রশাসন

১৬

রাজনৈতিক উত্তাপ নেই / সাহাবুদ্দিনের পদত্যাগ: পাবনার পরিবেশ পুরোপুরি স্বাভাবিক

১৭

চাঁদা না পেয়ে ৪ জনকে কুপিয়ে জখম

১৮

মধ্যরাতে মোদির ভিডিও বার্তা, প্রশ্নফাঁস রোধে দ্রুত পদক্ষেপের আশ্বাস

১৯

কারও কথায় কান দেবেন না, বিএনপি আপনাদের নিরাপত্তা দেবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

২০
X