আকরাম হোসেন
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৪, ০৩:১৮ এএম
আপডেট : ৩১ মার্চ ২০২৪, ০৮:২৯ পিএম
প্রিন্ট সংস্করণ

ঢামেকে সুইপার দিয়ে ল্যাব টেস্ট!

ক্লিনিক্যাল প্যাথলজি বিভাগ
ঢামেকে সুইপার দিয়ে ল্যাব টেস্ট!

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্লিনিক্যাল প্যাথলজি বিভাগে সুইপার দিয়ে চলছে ল্যাব টেস্ট। এমন একটি ভিডিও এসেছে কালবেলার হাতে। ভিডিওতে দেখা যায়, ল্যাবে ডাটা এন্ট্রি করছেন আনোয়ার হোসেন নামে এক সুইপার। পাশাপাশি অন্য কাজও করছেন। যদিও তার নিয়োগ পরিচ্ছন্ন কর্মী হিসেবে। কালবেলার হাতে আসা আরেকটি ভিডিওতে দেখা যায়, রোগীর ব্লাড নিচ্ছেন আরেক সুইপার।

এ বিষয়ে জানতে চাওয়া হলে সদ্য সাবেক বিভাগীয় প্রধান আজিজ আহমেদ খানের ওপর দায় চাপান অভিযুক্ত আনোয়ার। তবে অকপটে স্বীকার করেন নিজের অযোগ্যতার কথা।

এ বিষয়ে ডা. আজিজ আহমেদের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কল রিসিভ করেননি। ক্লিনিক্যাল প্যাথলজি বিভাগের টেকনোলজিস্ট রমজানের সঙ্গে কথা হলে কালবেলা প্রতিবেদকের সঙ্গে দেখা করার প্রস্তাব দেন। যদিও পরে তিনি জানান, আনোয়ার সুইপার কর্মী। তাকে দিয়ে ল্যাবটেস্টের কোনো সুযোগই নেই। সেজন্য টেকনোলজিস্ট ও ডাক্তার রয়েছে।

এ বিষয়ে জানতে কালবেলার পক্ষ থেকে যোগাযোগ করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামানের সঙ্গে। সবকিছু শুনে তিনি বলেন, বিষয়টি প্রত্যাশিত নয়। ক্লিনিক্যাল প্যাথলজিতে কিছু সমস্যা আছে সেগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করছি। বিভাগে বেশ কয়েকজন ডাক্তার বদলি হয়েছেন। সব মিলিয়ে নতুন করে সাজাচ্ছি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সুইপার কর্তৃক চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগও উঠেছে বেশ কয়েকবার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুরির অভিযোগে যুবককে গাছের সঙ্গে বেঁধে কুপিয়ে হত্যা

ফুড লাভার সাদিয়া আয়মান, তবু কীভাবে থাকেন ফিট?

এক হাজার ফাউন্ডারকে জমির দলিল দিল সুখের খামার

মাদককারবারিকে পিটিয়ে হত্যার পর বাড়িঘরে আগুন

বাঁশরী নজরুল নাট্যোৎসবে আজ তিন নাটক

দিনাজপুরের ২ উপজেলার কমিটি বিলুপ্ত করল বিএনপি

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সঙ্গে ভুয়া ছবি ছড়িয়ে বিভ্রান্তি, অনুসন্ধানে ফাঁস এআই কারসাজি

দেশে বর্তমানে ৪ কোটি শিক্ষিত যুবক বেকার: স্থানীয় সরকারমন্ত্রী

অবশেষে প্রথমবার জনসম্মুখে দেখা মিলল মেসির, এরপর যা হলো

ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল জাতীয় পার্টি

১০

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হলেন নুরুদ্দিন অপু

১১

ডাকাতির সময় গৃহবধূকে হত্যা, আসামির মৃত্যুদণ্ড

১২

ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মার্কিন সামরিক স্থাপনা ও সরঞ্জামের তালিকা প্রকাশ

১৩

রাষ্ট্রপতি নির্বাচন: তপশিল নিয়ে স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি

১৪

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল বাস, আহত ১৫

১৫

দুই জেলায় বিএনপির শীর্ষ পদে নতুন মুখ

১৬

রুনা লায়লাকে অসম্মান করা হয়েছে, অভিযোগ মনির খানের

১৭

কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

১৮

গাজী নজরুলের পদত্যাগ দাবিতে উত্তাল শ্যামনগর, কুশপুত্তলিকা দাহ

১৯

বিশ্বকাপ বিতর্কে নতুন মোড়, আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ

২০
X