কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৩, ০২:২৪ এএম
প্রিন্ট সংস্করণ

মহিলা লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

মহিলা লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

সম্মেলনের প্রায় সাড়ে সাত মাস পর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে ক্ষমতাসীন দলের সহযোগী নারী সংগঠন মহিলা আওয়ামী লীগ। গতকাল রোববার রাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অনুমোদনের পর এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হয়। দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ওবায়দুল কাদের কমিটিতে অনুমোদন দেন। গত বছর ২৬ নভেম্বর মহিলা আওয়ামী লীগের সর্বশেষ ষষ্ঠ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের মধ্য দিয়ে সংগঠনের সভাপতি নির্বাচিত হন মেহের আফরোজ চুমকি এবং সাধারণ সম্পাদক শবনম জাহান শিলা। পূর্ণাঙ্গ কমিটিতে বড় ধরনের তেমন কোনো পরিবর্তন হয়নি। আকারও গত কমিটির মতোই। কয়েকটি পদ শূন্য রেখে ১৬৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটিতে ২৪ জন সহসভাপতির মধ্য ২৩ জন, ৮ যুগ্ম সাধারণ সম্পাদক এবং ৮ সাংগঠনিক সম্পাদক রয়েছেন। এ ছাড়া ২৩ জন সম্পাদকমণ্ডলীর মধ্যে ২০ জন এবং ১০৬ সদস্যের নাম ঘোষণা করা হয়েছে। এ ছাড়া উপদেষ্টা কমিটির ১৭ জনের মধ্যে ১৪ জনের নাম ঘোষণা করা হয়েছে। পূর্ণাঙ্গ কমিটিতে সহসভাপতি হয়েছেন শিরীন নাঈম পুনম, নাসিমা ফেরদৌস, ইয়াসমিন হোসেন, আসমা জেরিন ঝুমু, আনোয়ারা শাজাহান, রোকেয়া বেগম, ফারহানা ডলি, আজিজা খানম কেয়া, জান্নাতুল বাকিয়া, বনশ্রী বিশ্বাস স্মৃতিকনা, কামরুন্নেসা মান্নান, আলেয়া পারভীন রঞ্জু, খাদিজা শেফালী, শিখা চক্রবর্তী, ফরিদা রেজা, আফরোজা হাসমত, কোহিনুর বেগম, মির্জা নাহিদা হোসেন বন্যা, দিলরুবা জামান শেলী, সোহেলা পারভীন রানু, নাজমা হোসেন, মোর্শেদা লিপি ও তাহমিনা খাতুন শিলু। একটি সহসভাপতির পদ শূন্য রাখা হয়েছে। আটজন যুগ্ম সাধারণ সম্পাদক হলেন শিরীন রোকসানা, মিনা মালেক, সুলতানা রাজিয়া পান্না, আনার কলি পুতুল, রোজিনা নাসরিন রোজি, নাসরিন সুলতানা, নীলিমা আক্তার লিলি ও নারগিস রহমান। সাংগঠনিক সম্পাদক আটজন হলেন ঝরনা বাড়ৈ, সোহাইলা আফসানা ইকো, আদিবা আঞ্জুম মিতা, রাজিয়া মোস্তফা, মরিয়ম বিন্তে খেয়া, লিপি বেগম, সামসুন্নাহার রত্না ও দিপীকা সমাদ্দার। এ ছাড়া সম্পাদকমণ্ডলীর মধ্যে প্রচার সম্পাদক মেহের নিগার তন্ময়, দপ্তর সম্পাদক গোলেন তাজ রুবি, শিক্ষা সম্পাদক সাজেদা সুরাত, সংস্কৃতিবিষয়ক সম্পাদক ঊর্মিলা শ্রাবন্তীকর, ত্রাণ সম্পাদক সেলিনা আক্তার, কৃষি সম্পাদক দিলারা মোস্তফা, সমবায় সম্পাদক রেবেকা সুলতানা, শ্রম সম্পাদক শাহনাজ হাবিব, তথ্য সম্পাদক জেবুন নাহার, আইন সম্পাদক সীমা করিম, মা ও শিশু সম্পাদক আমরিন রাখি, কোষাধ্যক্ষ তাহেরা পারভীন, মুক্তিযোদ্ধা সম্পাদক তাহমিনা খানম, আন্তর্জাতিক সম্পাদক সুলতানা আফরোজ, ধর্ম সম্পাদক হাসিনা আলম বেবী, বন ও পরিবেশ সম্পাদক আনজুমানারা আয়না, বিজ্ঞান সম্পাদক জেসমিন। শিল্প ও বাণিজ্য, মানবসম্পদ ও সমাজকল্যাণ এই তিনটি পদ ফাঁকা রাখা হয়েছে। আওয়ামী লীগের পক্ষ থেকে সম্মেলনের ৪৫ দিনের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করার নির্দেশনা দেওয়া থাকলেও প্রায় সাড়ে সাত মাসের বেশি সময় পর মহিলা আওয়ামী লীগের কমিটি পূর্ণাঙ্গ করা হলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

১০

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

১২

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

১৩

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৪

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১৫

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১৬

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

১৭

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

১৮

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

১৯

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

২০
X