নোয়াখালী ব্যুরো
প্রকাশ : ০৭ মে ২০২৪, ০২:৩৯ এএম
আপডেট : ০৭ মে ২০২৪, ১০:১১ এএম
প্রিন্ট সংস্করণ

ছেলের ভোট না করায় ডিও লেটার বন্ধের হুমকি এমপিপত্নীর

ভিডিও ভাইরাল
ছেলের ভোট না করায় ডিও লেটার বন্ধের হুমকি এমপিপত্নীর

নোয়াখালীর সুবর্ণচরে ছেলে সাবাব চৌধুরীর বিরুদ্ধে ভোট করায় ইউপি চেয়ারম্যানকে ডিও লেটার বন্ধের হুমকি দিয়েছেন কবিরহাট উপজেলা চেয়ারম্যান কামরুন নাহার শিউলি। তিনি নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর স্ত্রী। গত রোববার মোহাম্মদপুর ইউনিয়নে উঠান বৈঠকে চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরীকে তিনি এ হুমকি দেন। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে কামরুন নাহারকে বলতে শোনা যায়, ‘শুনেন, যে চেয়ারম্যান মহিউদ্দিন হেতারে (তাকে) জিজ্ঞেস করিয়েন, বোলে তুই আগে কি একরাম চৌধুরীর বাড়িত যাই চেহারা এমনের তুন (মাথা নিচু করে) ওপরে তুলতি না, বলতি ভাবি আঁরে বাঁচান। অনগা (এখন) হেই মহিউদ্দিন জোট বাইনছে। বান্দক, আজ্জা জোট বান্দি যদি জনগণের উন্নয়ন কইত্তে পারো, করো। কাঁচা রাস্তা দি আঁড়ি আইছি। তোর ডিও লেটারে তো আর এ রাস্তার উন্নয়ন অইতো নয়। তুই কোদ্দুরা ইউনিয়ন চেয়ারম্যান, তুই শুধু সিলিপ (স্লিপ) এক্কান দিতা হাইরবা, আর জনগণের চাইল ৩০ কেজির তুন হোনরো (১৫) কেজি কাড়ি রাইকতা হাইরবা। এসব ষড়যন্ত্র পাকানোকারীদের আপনারা চিহ্নিত করে রাখেন।’

এ বিষয়ে মহিউদ্দিন চৌধুরী বলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সেলিম চৌধুরীর পক্ষে ভোট করছি। কখনো অন্যায় করিনি। কিছু ব্যক্তি নির্বাচন এলে মাফ চাইবে, নির্বাচিত হলে নিজেকে প্রভু মনে করবে। ঘৃণাভরে তাদের প্রত্যাখ্যান করায় আবোল-তাবোল বকছে।

এর আগে ছেলে সাবাব চৌধুরীকে ভোট না দিলে এলাকায় উন্নয়ন না করার হুমকি দেন এমপি একরামুল করিম চৌধুরীও। এক বক্তব্যে তিনি বলেছিলেন, ‘যে এলাকা থেকে ভোট কম দেবেন, সে এলাকায় কোনো উন্নয়নে হাত দেব না। সরাসরি কথা, গিভ অ্যান্ড টেক। আমাকে দেবেন, আমি আপনাদের দেব।’

সুবর্ণচরে প্রথম ধাপে আগামীকাল ভোট অনুষ্ঠিত হবে। চেয়ারম্যান পদে লড়ছেন একরামুল করিম চৌধুরী ও কামরুন নাহার

শিউলির একমাত্র ছেলে আতাহার ইশরাক ওরফে সাবাব চৌধুরী (আনারস) এবং জেলা আওয়ামী লীগের তিনবারের সভাপতি

ও সুবর্ণচর উপজেলার

বর্তমান চেয়ারম্যান অধ্যক্ষ খায়রুল আনম সেলিম চৌধুরী (দোয়াত কলম)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৩ দিন পর শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার

মির্জা আব্বাস সুস্থ হয়ে উঠছেন, নিচ্ছেন পায়ের থেরাপি

যবিপ্রবিতে নতুন উপ-উপাচার্যের যোগদান

নিখোঁজ বৃদ্ধের লাশ ভাসছিল পুকুরে

স্বামীকে গলা কেটে হত্যা করল স্ত্রী 

চূড়ান্ত পর্যায়ে নতুন পে-স্কেল, কবে ও কীভাবে বাস্তবায়ন?

কোরআন বুকে নিয়ে মহাকাশে যাওয়া নভোচারী আবদুল আহাদ আর নেই 

স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টা

বজ্রপাতে দিনমজুর নিহত, আহত ২

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবেই: প্রধানমন্ত্রী

১০

জোর করে গর্ভপাত করানোয় প্রেমিককে হত্যা

১১

ভারত থেকে অনুপ্রবেশের চেষ্টা, দুজনকে ফেরত পাঠাল বিজিবি

১২

বিরোধী দলের এমপিদের আসনে ২০ কোটি টাকা বরাদ্দ

১৩

তরুণদের মাঝে ক্যানসার বৃদ্ধির ‘মূল কারণ’ আবিষ্কার

১৪

অটোরিকশাচালককে শ্বাসরোধে হত্যা

১৫

ডি-নথি চালু ও মনিটরিং সেল গঠনের নির্দেশ দিলেন জবি উপাচার্য

১৬

ইয়াবাসহ গ্রেপ্তারের ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

১৭

শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’: চিফ প্রসিকিউটর

১৮

৩৩০ কোটি টাকার অবৈধ পণ্যসহ আটক ১০৪

১৯

সুস্থ দেশ-জাতি গঠনে সঠিক খাদ্যাভ্যাস ও জীবনধারার বিকল্প নেই: অধ্যাপক ড. মজিবুল হক

২০
X