কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ০৮:১৫ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে বাংলাদেশি সন্দেহে শ্রমিক হত্যা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারতের ঝাড়খণ্ডে বাংলাদেশি বলে সন্দেহ করা এক শ্রমিককে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে তার ঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়।

মৃত ব্যক্তি আলাউদ্দিন শেখ, বয়স ৩৬ বছর। তার বাড়ি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলডাঙা থানার কুমারপুর পঞ্চায়েতের সুজাপুর গ্রামে। প্রায় পাঁচ বছর আগে উপার্জনের জন্য তিনি ঝাড়খণ্ড গিয়েছিলেন এবং সেখানে ফেরিওয়ালার কাজ করতেন।

আলাউদ্দিনের ভগ্নিপতি ওসমান শেখ জানিয়েছেন, গত বুধবার তার শ্যালক ফোনে জানিয়েছিলেন, গ্রামের বিভিন্ন এলাকায় ফেরি করতে গিয়ে তাকে হেনস্তার শিকার হতে হচ্ছে। মানুষ তাকে বাংলাদেশি বলে দাগিয়ে দিচ্ছে। যদিও তিনি আধার কার্ড দেখিয়েছিলেন, তাতেও কোনো কাজে আসছিল না। শ্যালক তখন ভয় পাচ্ছেন বলেও জানিয়েছিলেন। পরে বৃহস্পতিবার বিকেলে পরিবারের সদস্যরা আলাউদ্দিনের সঙ্গে কথা বলেছিলেন, কিন্তু এরপর থেকে তার ফোন বন্ধ ছিল।

শুক্রবার সকালে তার মৃত্যুর খবর গ্রামে পৌঁছানোর সঙ্গে সঙ্গে পরিবারের সদস্য, স্বজন ও প্রতিবেশীরা রোষে ফেটে পড়েন। তারা রেললাইন ও সড়ক অবরোধ করেন এবং টায়ার জ্বালান।

পরিবারের দাবি, যে ছবি তারা পেয়েছেন, সেখানে আলাউদ্দিন ফাঁস দিয়ে বসে আছেন। এর ভিত্তিতে তারা বলছেন এটি আত্মহত্যা নয়, হত্যা হয়েছে এবং প্রমাণ লোপাটের জন্য গলায় ফাঁস দেওয়া হয়েছে।

এলাকার বিক্ষোভ ও উত্তেজনা সামাল দিতে ইতোমধ্যেই পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশের এলিট শাখা র‌্যাপিড অ্যাকশন ফোর্স (র‌্যাফ) মোতায়েন করা হয়েছে।

সূত্র : বিবিসি বাংলা

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের সেরা ১০ তারকার নাম প্রকাশ, ১ নাম্বারে কে?

৩ দিনের সফরে বাংলাদেশে আসছেন দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম

ইরান সংশ্লিষ্ট ৯ প্রতিষ্ঠান ও ৪ ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

মাদকের চালান ছেড়ে দেওয়ার অভিযোগে ৪ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

ডলি সায়ন্তনীর সঙ্গে বিয়েটাই ছিল জীবনের সবচেয়ে বড় ভুল: রবি চৌধুরী

ব্যালন ডি’অরের দৌড়ে বদলে গেল সমীকরণ, শীর্ষ পাঁচে কারা

ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ১০

৪৭ বছর বয়সে দ্বিতীয় সন্তানের মা হলেন অভিনেত্রী

নৈতিকতার চরম অবক্ষয় চলছে, রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: ইমাম সেলিম

সিঙ্গাপুরে ধর্মমন্ত্রীর অস্ত্রোপচার সম্পন্ন, সবশেষ তথ্য জানালেন শাহ আরেফীন

১০

বাসে চবি শিক্ষার্থীর ‘শরীরে স্পর্শ’, অভিযুক্ত পুলিশে সোপর্দ

১১

এমপি নজরুলের বিরুদ্ধে মামলায় গ্রেপ্তার রাকিবুলকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

১২

শাকিরার পোশাক, মেসির জার্সিসহ নিলামে বিশ্বকাপের অমূল্য কিছু জিনিস

১৩

শিপিং রিপোর্টার্স ফোরামের সভাপতি হাবিব, সম্পাদক রাকিব

১৪

সাহাবুদ্দিনের গ্রেপ্তার চায় বাংলাদেশ খেলাফত মজলিস

১৫

ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে পিটিশন, মুখ খুললেন গোল্ডেন বলজয়ী পেদ্রো

১৬

থাইল্যান্ডে ১০ হাজার বাংলাদেশির কর্মসংস্থানের সম্ভাবনা

১৭

মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা

১৮

প্রধানমন্ত্রীর পক্ষে ‘ফার্স্ট এইড বক্স’ উপহার পেলেন সিএনজি চালানো সেই ছাত্রদল নেতা

১৯

বাব আল-মান্দেব প্রণালি নিয়ে হুতিদের নতুন ঘোষণা  

২০
X