কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৩, ০১:৫০ এএম
প্রিন্ট সংস্করণ

ডেসকোর অফিস লার্ভামুক্ত ডিএনসিসির ফুলেল শুভেচ্ছা

ডেসকোর অফিস লার্ভামুক্ত ডিএনসিসির ফুলেল শুভেচ্ছা

ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) মশকনিধন অভিযানে মিরপুর ১৩নং সেকশনে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) অফিসে মশার লার্ভা পাওয়া যায়নি। অফিসের পরিবেশ পরিচ্ছন্ন ও সুন্দর রাখায় ডেসকোর কর্মকর্তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ডিএনসিসির কর্মকর্তারা। গতকাল মঙ্গলবার ডিএনসিসির অঞ্চল-২-এর আওতাধীন মিরপুর ১৩নং সেকশন এলাকায় অভিযানে ডেসকোর অফিসের ভবন, বারান্দা, বেজমেন্ট, ছাদ ও খোলা জায়গায় কোথাও জমানো পানি পাওয়া যায়নি। এ কারণে ডেসকোর নির্বাহী প্রকৌশলী সাদেকুল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শফিকুর রহমান এবং আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান। এ কে এম শফিকুর রহমান বলেন, ডেসকোর পুরো অফিসের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এডিসের লার্ভা যেন জন্মাতে না পারে সে জন্য তারা নিয়মিত পরিষ্কার রাখছেন, জমা পানি ফেলে দিচ্ছেন। ডেঙ্গু নিয়ন্ত্রণে এ ধরনের সচেতনতা জরুরি। গত ১০ জুলাই রাজধানীর কারওয়ান বাজারে চারটি সরকারি সংস্থার ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় জরিমানা করেছে ডিএনসিসি। সংস্থাগুলো হলো পেট্রোবাংলা, টিসিবি, যমুনা অয়েল ভবন ও বিটিএমসি ভবন। প্রত্যেক প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা জরিমানা করা হয়। তখন মেয়র আতিকুল ইসলাম বলেছিলেন, সরকারি প্রতিষ্ঠানে এডিসের লার্ভা পাওয়া খুবই দুঃখজনক। এসব প্রতিষ্ঠানের সভার সঙ্গে মিটিং হয়েছে, তারা বলেছে দায়িত্ব পালন করবে; কিন্তু বাস্তবে কেউ তা পালন করেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিচালক শাহীন, টুটুল, গাজী মাহবুবের নামে জিডি, মানহানি মামলার প্রস্তুতি

সিএনএন-এর বিশ্লেষণ / মার্কিন হামলা প্রতিহত ও পাল্টা আঘাত হানতে সক্ষম ইরান

আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযান / হাজার লিটার চোলাইমদ ও ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাত মিলিয়েছিলেন লামিন ইয়ামাল

একটানা বসে কাজ করার অভ্যাস কি ক্যানসারের ঝুঁকি বাড়ায়?

‘যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করায় তা আর বাস্তবায়ন করবে না ইরান’

স্পেনই জয়ের যোগ্য, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি: স্কালোনি

হারের পর মেসির ‘মলিন’ ছবি দিয়ে রোকোজ্জুর স্ট্যাটাস

মাংসের দাম নিয়ে সংঘর্ষ: বিএনপি নেতা বহিষ্কার

সিলেটে ফের বাড়ছে নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

১০

যুক্তরাষ্ট্রের যে কোনো স্থল অভিযান প্রতিহত করা হবে: আইআরজিসি

১১

২ কোটি টাকার চেক প্রতারণায় রিজেন্টের সেই সাহেদ কারাগারে

১২

চট্টগ্রামে ট্রেন বন্ধ থাকায় রেলওয়ের ক্ষতি ৮৮ লাখ টাকা

১৩

রাসায়নিক কীটনাশক কীভাবে কাজ করে?

১৪

গৃহবধূকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

১৫

সৌদি আরবে হুতিদের হামলায় চীনের প্রতিক্রিয়া

১৬

মোজাফফরের বিচার কোর্ট মার্শালে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

শিশুকে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার পর হত্যা, একজনের মৃত্যুদণ্ড

১৮

বিলে ঝাঁপিয়ে ২ ধর্ষককে গ্রেপ্তার করল পুলিশ

১৯

টানা বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

২০
X