বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ১০:৫১ এএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানে হোটেলে ভয়াবহ আগুন

লাহোরের গুলবার্গ এলাকার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনজনের মৃত্যু হয়েছে। ছবি : সংগৃহীত
লাহোরের গুলবার্গ এলাকার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনজনের মৃত্যু হয়েছে। ছবি : সংগৃহীত

পাকিস্তানের পূর্বাঞ্চলীয় শহর লাহোরের গুলবার্গ এলাকার একটি অভিজাত হোটেলে ভয়াবহ আগুনে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে এবং দগ্ধ হয়েছেন আরও সাতজন। ফায়ার সার্ভিসের কর্মীদের দ্রুত পদক্ষেপে ভবনটি থেকে ২৭৫ জন অবস্থানকারীকে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) নূর জাহান রোডে অবস্থিত ‘ইন্ডিগো হোটেল’-এ এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম ডন।

রেসকিউ ১১২২-এর তথ্যমতে, দুপুর ১২টা ২৫ মিনিটে আগুনের খবর পেয়ে কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার থেকে দ্রুত একাধিক অগ্নিনির্বাপক ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পাঠানো হয়। সে সময় হোটেলটিতে একটি স্কুলের অনুষ্ঠান চলছিল। উদ্ধার অভিযানে মোট ২১টি জরুরি যান এবং প্রায় ৮০ জন উদ্ধারকর্মী ও কর্মকর্তা অংশ নেন।

অগ্নিদগ্ধদের মধ্যে ৪৬ বছর বয়সী মুবিন নামে একজনকে সার্ভিসেস হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য এক ভুক্তভোগীর শরীরের প্রায় ৩০ থেকে ৪০ শতাংশ পুড়ে গেছে বলে জানা গেছে।

১৯ তলা বিশিষ্ট এই হোটেল ভবনটির তিনটি ভূগর্ভস্থ বেজমেন্ট রয়েছে। উদ্ধারকারীরা জানিয়েছেন, আগুনের সূত্রপাত হয় হোটেলের প্রথম বেজমেন্টে। সেখান থেকে নির্গত ঘন ধোঁয়ার কারণে উদ্ধারকাজ পরিচালনা করতে বেশ বেগ পেতে হয়। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বেজমেন্টে গ্যাস লিকেজের কারণেই এ অগ্নিকাণ্ড ঘটেছে।

এডি ফাউন্ডেশনের মুখপাত্র জানিয়েছেন, উদ্ধার অভিযানের প্রাথমিক পর্যায়ে দগ্ধ হয়ে মারা যাওয়া দুই ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তারা হলেন- ইমরান (২৫) ও শাহরিয়ার (৩০)। পরবর্তীতে দ্বিতীয় পর্যায়ের তল্লাশি চালিয়ে রিয়াজ (৩০) নামে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়।

দুর্ঘটনার খবর পেয়ে লাহোরের ডেপুটি কমিশনার (অবসরপ্রাপ্ত) ক্যাপ্টেন আলী এজাজ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত উদ্ধারকাজ সম্পন্ন করার এবং আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেন।

পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় হোটেলটিতে বেশ কয়েকজন বিদেশি এয়ারলাইনস ক্রুও অবস্থান করছিলেন।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ এই উদ্ধার অভিযানের প্রশংসা করেছেন। তিনি বলেন, রেসকিউ ১১২২-এর সময়োচিত পদক্ষেপের কারণে অনেক মানুষের প্রাণ রক্ষা পেয়েছে। তিনি ব্যক্তিগতভাবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানান যে, উদ্ধারকৃতদের মধ্যে ১৮০ জন অতিথি এবং ১০০ জন হোটেলের স্টাফ ছিলেন।

কালবেলা/আরএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১০

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১১

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১২

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৩

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৪

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৫

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৬

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৭

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৮

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৯

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

২০
X