সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক, নারায়ণগঞ্জ
প্রকাশ : ২০ জুলাই ২০২৩, ০২:৩৯ এএম
প্রিন্ট সংস্করণ

বয়স বাড়িয়ে মামলা, শিশু এহসানের জামিন

বয়স বাড়িয়ে মামলা, শিশু এহসানের জামিন

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় হত্যার উদ্দেশ্যে হামলা, দাঙ্গা, চুরি, শ্লীলতাহানি ও হুমকির অভিযোগে দায়েরকৃত মামলার আসামি করা হয়েছে ১২ বছরের স্কুলছাত্র মো. এহসানকে। যে মামলায় এহসানের পরিবারের সবাইকে আসামি করা হয়েছে। গতকাল বুধবার নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামলের আদালতে জামিন নিতে শিশু এহসানসহ পরিবারের অন্য সদস্য আদালতে উপস্থিত হয়েছিলেন। পরে বিচারক এহসানকে কাঠগড়ায় দাঁড় না করিয়ে কাছে নিয়ে কথা বলেন। সেই সঙ্গে শর্ত ছাড়া আদালত তাকে জামিন দেন। গত ১৩ জুলাই কাঁচপুরের মো. আলী আকবরের স্ত্রী তাছলিমা বেগম বাদী হয়ে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। পরে সংশ্লিষ্ট থানা নিয়মিত মামলা গ্রহণ করে অভিযুক্তদের গ্রেপ্তার করতে অভিযান পরিচালনা করে। মামলায় অভিযুক্তরা হলেন সোনারগাঁয়ের কাঁচপুর এলাকার গোলজারের ছেলে সিয়াম (২২), এহসান (১৯), তাদের বাবা গোলজার (৪৫), মা হাজেরা বেগম (৩৮) ও চাচা বিল্লাল (৩২)। মামলার আসামি এহসানের প্রকৃত বয়স ১২ গোপন করে তার স্থলে ১৯ লেখে মামলা করা হয়েছে। আসামি এহসানের মা হাজেরা বেগম বলেন, যে সময়ে ছেলের স্কুলে থাকার কথা, সে সময়ে মামলার আসামি হয়ে জামিনের জন্য আদালতের বারান্দায় ঘুরতে হচ্ছে। এহসানের বয়স ১২ হলেও মামলায় ১৯ উল্লেখ করা হয়েছে। এই কারণে আদালত তাকে জামিন দিয়েছেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মাহবুব নুর রশিদ বলেন, মামলার আসামি হিসেবে এ শিশু ছেলেকে দেখে আমি নিজেও বিব্রত হয়েছি। যখন আমার কাছে এই মামলাটি আসে, তখন মামলার আসামিদের ব্যাপারে আমার জানা ছিল না, যার কারণে এমনটি ঘটেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতালির রেকর্ড ভাঙল ‘অপ্রতিরোধ্য’ স্পেন

এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন

দ্বিতীয় বিশ্বকাপ ‘ট্রফি’ জেতা হলো না মেসির

ইতিহাসের সবচেয়ে বাজে রেকর্ড নিয়ে বিশ্বকাপ শেষ করল আর্জেন্টিনা

আর্জেন্টিনার স্বপ্ন ভেঙে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

স্পেনের গোল কেন বাতিল হলো!

অবশেষে আর্জেন্টিনার জালে গোল, এগিয়ে গেল স্পেন

মার্টিনেজের রেকর্ড ১০ ‘অবিশ্বাস্য’ সেভ, অতিরিক্ত সময়ে ফাইনাল

১০ জনের দলে পরিণত হলো আর্জেন্টিনা, মহাবিপদে মেসিরা 

দ্বিতীয় হাইড্রেশন ব্রেকের আগেও নিষ্প্রভ মেসি ও আর্জেন্টিনা, লক্ষ্যে শট নেই

১০

ফাইনাল দেখতে স্টেডিয়ামে উপস্থিত প্রায় ৮০ হাজার দর্শক

১১

বিশ্বকাপ ফাইনালের আগে মঞ্চ মাতালেন আইশোস্পিড

১২

মার্টিনেজের চোটে 'বাড়তি চাপে' আর্জেন্টিনা

১৩

মহাগুরুত্বপূর্ণ ম্যাচেই বড় ধাক্কা! চোটের কারণে মাঠ ছাড়লেন আর্জেন্টিনার তারকা ফুটবলার

১৪

মেসির বিপক্ষে বাজি ধরা কঠিন: ট্রাম্প

১৫

ইতিহাসের একমাত্র ফুটবলার হিসেবে যে রেকর্ড গড়লেন ইয়ামাল

১৬

গোলশূন্য সমতায় বিরতিতে আর্জেন্টিনা-স্পেন

১৭

স্পেনের পাসিং ফুটবলে ‘দিশেহারা’ আর্জেন্টিনা

১৮

হাইড্রেশন ব্রেকের আগে মেসিদের বিপক্ষে স্পেনের দাপট

১৯

ব্রাজিলিয়ান কিংবদন্তির রেকর্ড ছুঁলেন মেসি

২০
X