কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ০৫:০৫ পিএম
প্রিন্ট সংস্করণ

কৃষিমন্ত্রীর হাতে ‘একদফার লিফলেট’ দিলেন বিএনপি নেতা

কৃষিমন্ত্রীর হাতে ‘একদফার লিফলেট’ দিলেন বিএনপি নেতা

মানুষের মধ্যে ‘একদফা’ লিফলেট বিতরণের সময় সরকারের কৃষিমন্ত্রীর হাতেও সেটি তুলে দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ফজলুল হক মিলন। গতকাল শুক্রবার দুপুরে জুমার নামাজ আদায়ের পর মসজিদের গেটে দাঁড়িয়ে লিফলেট বিতরণের এরকম একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ভাইরাল হয়েছে।

নামাজ পড়তে আসা বেইলি রোডের বাসিন্দা সুলায়মান হোসেন বলেন, মসজিদের সামনে ভ্রাম্যমাণ বাজারও বসে। আজকে সেখানে দেখলাম একটি লিফলেট বিতরণ করা হচ্ছে। অনেকের মতো আমার হাতেও একটা এসেছে। কাকরাইলে সার্কিট হাউস কেন্দ্রীয় জামে মসজিদ, যা ‘টিপটপ’ জামে মসজিদ হিসেবে পরিচিত। এই মসজিদে উচ্চ আদালতের বিচারপতি, মন্ত্রিসভার সদস্যসহ সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা জুমার নামাজ আদায় করে থাকেন। কারণ বেইলি রোড ও হেয়ার রোড বিচারপতি ও মন্ত্রীদের আবাসস্থল। গতকাল শুক্রবার এই মসজিদে অনেকের সঙ্গে নামাজ পড়েন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ড. কামাল হোসেনসহ অনেকে। বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি ফজলুল হক মিলনও থাকেন বেইলি রোডের একটি অ্যাপার্টমেন্টে। তিনিও এই মসজিদে জুমার নামাজ পড়েন নিয়মিত।

গতকাল জুমার নামাজ শেষে মসজিদ গেটের সামনে লিফলেট বিতরণ করেন জানিয়ে ফজলুল হক মিলন বলেন, দুইশ-আড়াইশজনকে আমি একদফার লিফলেট দিয়েছি। কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক যখন এই মসজিদ থেকে নামাজ পড়ে বেরুচ্ছিলেন, তখন তাকেও আমি লিফলেট দিয়েছি।

তাকে বললাম, একটা লিফলেট দিতে চাই আপনাকে। উনি বললেন, দেন। মিলন জানান, প্রবীণ আইনজীবী ড. কামাল হোসেনকেও লিফলেট দেওয়া হয়েছে। তবে তিনি কেনো কিছু বলেননি, শুধু মাথা নেড়েছেন।

এ ব্যাপারে কৃষিমন্ত্রীর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও কোনো জবাব পাওয়া যায়নি। তবে কৃষিমন্ত্রীর হাতে লিফলেট বিতরণের আলোকচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচিত হচ্ছে। নিউজপ্রিন্টে এক পৃষ্ঠার ‘একদফা’র এই লিফলেটে লেখা আছে ‘শেখ হাসিনার পদত্যাগসহ নির্বাচনকালীন নির্দলীয়-নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার একদফা দাবিতে সারা দেশের জনগণ আজ ঐক্যবদ্ধ। এই একদফার আন্দোলন জোরদার করুন এবং দলে দলে যোগ দিন।’

উল্লেখ্য, ফজলুল হক মিলন বিএনপির ঢাকা বিভাগের সাবেক সাংগঠনিক সম্পাদক। বর্তমানে তিনি গাজীপুর জেলার সভাপতি।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

১০

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

১১

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

১২

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

১৩

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

১৪

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

১৫

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৬

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১৭

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১৮

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

১৯

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

২০
X