মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২৪ এএম
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০৭ এএম
প্রিন্ট সংস্করণ
বিচিত্র

চকলেট উপহার নেওয়ায় চাকরি গেল অধ্যক্ষের

চকলেট উপহার নেওয়ায় চাকরি গেল অধ্যক্ষের

পরিবারের পরেই বিদ্যালয়, যেখানে শিশুরা সবচেয়ে বেশি সময় কাটায়। যে কারণে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষক-শিক্ষিকাদের এক ধরনের সখ্য তৈরি হয়। সেই ভালোবাসার বন্ধন যদি প্রতিষ্ঠানের নিয়ম লঙ্ঘন করে হয়, তবেই বিপত্তি ঘটে।

সম্প্রতি চীনের একটি কিন্ডারগার্টেনে উপহার হিসেবে এক ছাত্রের দেওয়া চকলেট বক্স গ্রহণ করায় অধ্যক্ষের চাকরি চলে গেছে। যদিও ওই বক্সের মূল্য ৬০ টাকার মতো। দেশটিতে শিক্ষার্থীদের থেকে কোনো ধরনের অর্থ বা উপহার গ্রহণ করা সম্পূর্ণ বেআইনি।

শিক্ষক দিবসে এক শিশুর কাছ থেকে ওই উপহার গ্রহণ করেছিলেন প্রধান শিক্ষিকা। ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে। এতে দেখা যায়, অধ্যক্ষ সেটি নেওয়ার পর জড়িয়ে ধরেছিলেন ছাত্রকে। পরে তিনি কিন্ডারগার্টেনে অন্য শিশুদের মধ্যে সেই চকলেট বিলিয়ে দেন।

পরে চংকিংয়ের সানক্সিয়া কিন্ডারগার্টেনের বরখাস্তকৃত অধ্যক্ষ ওয়াং চাকরি ফিরে পেতে জিউলংপো জেলা গণআদালতে আবেদন করেন। তাতে বিচারক ওয়াংয়ের পক্ষে রায় দেন। এরপর আপিল করে বিদ্যালয় কর্তৃপক্ষ। মূল রায় বহাল রাখেন আপিল আদালত। বিষয়টি অনলাইনে প্রকাশিত হওয়ায় শিক্ষককে সমর্থন দিচ্ছেন নেটিজনরা। সূত্র: নিউজএইটিন

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১০

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১১

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১২

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১৩

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১৪

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১৫

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৬

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১৭

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

১৮

ফুটবল খেলে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে যুবক নিহত

১৯

চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (CEIZ)-এর নির্মাণকাজ শুরু

২০
X