ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ০৭:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

ঢাবি জগন্নাথ হলের সরস্বতী পূজায় মবতন্ত্রবিরোধী বার্তা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সরস্বতী পূজায় মবতন্ত্রবিরোধী বার্তা। ছবি : কালবেলা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সরস্বতী পূজায় মবতন্ত্রবিরোধী বার্তা। ছবি : কালবেলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের সরস্বতী পূজায় এবার ব্যতিক্রমী ও তাৎপর্যপূর্ণ বার্তা তুলে ধরেছে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। সামাজিক সহিংসতা ও উগ্রতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে পূজামণ্ডপে ‘মবতন্ত্রবিরোধী’ থিম ব্যবহার করা হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) জগন্নাথ হলে আয়োজিত সরস্বতী পূজায় বিভাগের নির্মিত এ মণ্ডপটি দর্শনার্থীদের বিশেষ দৃষ্টি আকর্ষণ করে।

মণ্ডপজুড়ে বিভিন্ন প্রতীকী শিল্পকর্ম ও পোস্টারের মাধ্যমে ‘মব জাস্টিস’, গুজবনির্ভর সহিংসতা এবং দলবদ্ধ উন্মাদনার ক্ষতিকর দিকগুলো তুলে ধরা হয়। আয়োজকদের ভাষ্য, ধর্মীয় উৎসবের মধ্য দিয়ে মানবিক মূল্যবোধ, সহনশীলতা ও যুক্তিবোধের পক্ষে অবস্থান নেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য।

আয়োজকরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে তৈরিকৃত এই মণ্ডপে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে জলপাই গাছের ছোট ডাল, সাংস্কৃতি সংগঠনের ভবনে হামলার প্রতিবাদ জানিয়ে ভাঙা হারমোনিয়াম, চা শ্রমিকদের ন্যায্য মজুরির দাবি জানিয়ে চা সংগ্রহের পাত্র ও একতারা রাখা হয়েছে।

আয়োজকদের একজন সৌভিক রোহিত বলেন, বাংলাদেশের সব ধরনের মব কালচার, পত্রিকা অফিসে হামলা, এক্সট্রা জুডিশিয়াল কিলিংসহ (বিচারবহির্ভূত হত্যা) সব অন্যায় ও মব হামলার প্রতিবাদ জানিয়ে আমরা এই মণ্ডপটি তৈরি করেছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১০

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১১

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৩

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৪

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৫

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৬

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৭

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

২০
X