বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ০৭:৫৫ পিএম
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৬, ০৭:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

এবার পুলিশ কমিশনার ভূমি পেডনেকর

ভূমি পেডনেকরI ছবি : সংগৃহীত
ভূমি পেডনেকরI ছবি : সংগৃহীত

বরাবরই সাহসী ও ব্যতিক্রমী চরিত্র বেছে নেওয়ার জন্য পরিচিত বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ভূমি পেডনেকর। তবে এবার প্রথমবারের মতো পুলিশ কমিশনারের মতো সাহসী চরিত্রে অভিনয় করেছেন এই সুন্দরী। তার অভিনয় ইতোমধ্যে নজর কেড়েছে সিনেপ্রেমীদের।

ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামা সূত্রে জানা যায়, প্রাইম ভিডিও সম্প্রতি প্রকাশ করেছে তাদের আসন্ন মনস্তাত্ত্বিক ক্রাইম থ্রিলার ‘দলদল’-এর ট্রেলার, যা প্রকাশের পরপরই ভূমির অভিনয় সাড়া ফেলে দেয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রকাশিত ট্রেলারে দেখা যায়, মুম্বাই পুলিশের ডেপুটি কমিশনার রীতা ফেরেইরা চরিত্রে অভিনয় করছেন তিনি।

যিনি একাধিক খুনের ঘটনার তদন্তে নামেন— যেগুলোর পেছনে রয়েছে এক সিরিয়াল কিলার। এর আগে চলতি মাসের শুরুতে প্রকাশিত টিজারে যে রহস্যময় ও গা ছমছমে আবহ তৈরি হয়েছিল, এবার সদ্য মুক্তিপ্রাপ্ত ট্রেলার সেটিকে আরও বিস্তৃত করেছে। এতে তদন্তের গভীরতা এবং মামলার অগ্রগতির সঙ্গে সঙ্গে প্রধান চরিত্রের মানসিক চাপ ও ভেতরের টানাপোড়েন স্পষ্টভাবে ফুটে উঠেছে।

সিরিজটি পরিচালনা করেছেন অমৃত রাজ গুপ্ত এবং প্রযোজনা করেছেন বিক্রম মালহোত্রা ও সুরেশ ত্রিবেণী।

এই সিরিজে নিজের অভিনীত চরিত্র নিয়ে ভূমি বলেন, রিতা ফেরেইরা চরিত্রে অভিনয় করা আমার ক্যারিয়ারের অন্যতম তৃপ্তিদায়ক অভিজ্ঞতা। রীতা এক উচ্চাকাঙ্ক্ষায় গড়া নারী, সন্দেহে তাড়িত এবং অতীতের ভারে ক্লান্ত একটি চরিত্র, যে আমাকে শক্তি ও ভঙ্গুরতার সূক্ষ্ম ভারসাম্য এমনভাবে অনুসন্ধান করতে বাধ্য করেছে, যা আগে কখনো করিনি। রিতার জগতে প্রবেশ করা ছিল একই সঙ্গে চ্যালেঞ্জিং ও গভীরভাবে পরিতৃপ্তিদায়ক, কারণ তার যাত্রা আমাদের সবার জীবনের এক জটিলতার প্রতিচ্ছবি।

এদিকে সিরিজটি নিয়ে নির্মাতা অমৃত বলেন, ‘দলদল’ মূলত একজন সিনিয়র পুলিশ কর্মকর্তার ব্যক্তিগত ও পেশাগত চ্যালেঞ্জের গল্প। যিনি এক ভয়ংকর ও চাপপূর্ণ তদন্তের মধ্যে দিয়ে এগিয়ে যান। ট্রেলারে দেখা যায়, কীভাবে মামলাকে ঘিরে উত্তেজনা ক্রমেই বাড়তে থাকে, শহরের ওপর অপরাধগুলোর প্রভাব পড়ে এবং একই সঙ্গে প্রাতিষ্ঠানিক চাপ ও নিজের অমীমাংসিত অতীতের মুখোমুখি হয়ে রিতা ফেরেইরার মানসিকভাবে ভেঙে পড়ার মুহূর্তগুলো সামনে আসে।’ ভূমির পাশাপাশি এ সিরিজে অভিনয় করেছেন, সামারা তিজোরি, আদিত্য রাওয়ালসহ আরও অনেকে। ‘দলদল’ সিরিজটি ভারতসহ বিশ্বের ২৪০টি দেশে একযোগে প্রকাশ পাবে চলতি বছরের ৩০ জানুয়ারি প্রাইম ভিডিওতে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X