স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ০৭:৫৭ পিএম
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৬, ০৮:০৯ পিএম
অনলাইন সংস্করণ

তানজিদ ঝড়ে রাজশাহীর সংগ্রহ ১৭৪

তানজিদ হাসান তামিম। ছবি : সংগৃহীত
তানজিদ হাসান তামিম। ছবি : সংগৃহীত

বিপিএলের ফাইনালে ঝড় তুললেন তানজিদ হাসান তামিম। মুকিদুল ইসলামের বলে সাজঘরে ফেরার আগে ৬২ বলে ৬ চার ও ৭ ছক্কায় ১০০ রানের অসাধারণ এক ইনিংস খেলেন রাজশাহী ওয়ারিয়র্সের এই ওপেনার। আর তার সেঞ্চুরির সৌজন্যেই চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে এদিন প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৭৪ রান সংগ্রহ করে রাজশাহী ওয়ারিয়র্স। এর ফলে জয়ের জন্য চট্টগ্রামের লক্ষ্য দাঁড়াল ১৭৫ রান।

টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে আজ শুক্রবার (২৩ জানুয়ারি) টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে রাজশাহী। শুরু থেকেই দেখেশুনে এগিয়েছেন রাজশাহীর দুই ওপেনার সাহেবজাদা ফারহান এবং তানজিদ হাসান তামিম। দুই ওপেনারের দুর্দান্ত শুরুর ফলে পাওয়ারপ্লের ৬ ওভারেই বিনা উইকেটে ৪০ রান তোলে রাজশাহী। সময়ের সাথে সাথে রানের গতি বাড়িয়েছেন তানজিদ। ফারহান এগিয়েছেন রয়েসয়ে।

তানজিদের ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে যেন এদিন বাড়তি গতি পায় রাজশাহীর ইনিংস। ৩০ বলে ৩০ রান করা ফারহান দলের ৮৩ রানে প্যাভিলিয়নের পথ ধরেন। তবে তার আউটের পর তিনে নেমে সাবলীল ব্যাটিংয়ে এগিয়েছেন কেন উইলিয়ামসন। এদিকে, কৌশলী ব্যাটিংয়ে ফিফটি ছুঁয়েছেন তানজিদ। ফিফটির পরেও চলে তার তাণ্ডব। ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে চট্টগ্রামের বোলারদের রীতিমতো দিশেহারা করে ফেলেন তিনি। ফিফটির পর সেঞ্চুরির দিকে ছুটেন তানজিদ। চার-ছক্কার ফুলঝুরি ছুটিয়ে রান বের করে নেন এই ওপেনার। ১৫ বলে ২৪ রানে থেমে যায় উইলিয়ামসনের ইনিংস।

তবে তানজিদ ছুটে চলেন তিন অঙ্কের ম্যাজিক্যাল ফিগারের দিকে। আগ্রাসী ব্যাটিংয়ে সেঞ্চুরির খুব কাছে চলেও যান তিনি। শেষ পর্যন্ত দারুণ এক সেঞ্চুরি তুলে নেন তানজিদ। উইলিয়ামসনের বিদায়ের পর চারে নামেন জিমি নিশাম। দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়ে আউট হন তানজিদ। ৬১ বলে সেঞ্চুরি করা তানজিদ ৬২ বলে ১০০ রান করে সাজঘরে ফিরে যান। শেষ দিকে নিশামের সাথে যোগ দেন নাজমুল হোসেন শান্ত। দুর্দান্ত রানিং বিটুইন দ্যা উইকেটে রান বের করেছেন উভয়েই। ইনিংসের শেষ বলে আউট হওয়া শান্ত ৭ বলে করেন ১১ রান। ৬ বলে ৭ রান করে আরেক প্রান্তে অপরাজিত ছিলেন নিশাম। তাতে নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৭৪ রানের পুঁজি তোলে রাজশাহী ওয়ারিয়র্স।

রাজশাহীর বিপক্ষে এদিন সফল বোলার শরিফুল ইসলাম এবং মুকিদুল ইসলাম মুগ্ধ। উভয়েই সমান দুটি করে উইকেট ভাগাভাগি করে নেন।

কালবেলা/জিএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১০

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১১

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১২

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৩

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৪

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৫

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৬

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১৭

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১৮

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৯

ডিএমপির দুই থানায় নতুন ওসি

২০
X