বরিশাল ব্যুরো
প্রকাশ : ১৪ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ১৪ জুন ২০২৩, ০৮:৪২ এএম
প্রিন্ট সংস্করণ

বরিশালের ঘটনায় ব্যবস্থার নির্দেশ ইসির

সিটি নির্বাচন
বরিশালের ঘটনায় ব্যবস্থার নির্দেশ ইসির

বরিশাল সিটি করপোরেশন নির্বাচন নিয়ে যেসব অনিয়ম বা নির্বাচন আচরণবিধি বহির্ভূত ঘটনা ঘটেছে, তার যথাযথ তদন্ত করে দোষী ব্যক্তিদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সরেজমিন তদন্ত করে আজ বুধবারের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

ব্যবস্থা গ্রহণের পর গৃহীত ব্যবস্থা সম্পর্কে প্রতিবেদন দাখিলের জন্য বরিশাল মহানগর পুলিশ কমিশনারকে নির্দেশ প্রদান করেছে ইসি।

গতকাল মঙ্গলবার ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. শরিফুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল ১২ জুন বরিশাল সিটি করপোরেশন নির্বাচন বিষয়ে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কতিপয় অনিয়মের কথা প্রচার হয়েছে। একাধিক মিডিয়ায় যে বিষয়টি উল্লেখ করা হয়েছে তা হচ্ছে, বরিশাল সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মাদ ফয়জুল

করিমের ওপর হামলা, বরিশালে হাতপাখার মেয়র প্রার্থী আহত, লাঠি নিয়ে বিক্ষোভ, বরিশাল নগরীর কাউনিয়া ব্রাঞ্চ হাফিজিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রের বুথে ঢুকে ভোটারকে নির্দেশনা দিয়েছেন নৌকার এজেন্ট। এ সময় প্রিসাইডিং অফিসারকে হুমকি দেওয়া হয়েছে মর্মে সংবাদ প্রকাশিত হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব বিষয়ে সরেজমিন তদন্ত করে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে গৃহীত ব্যবস্থা সম্পর্কে প্রতিবেদন দাখিলের জন্য বরিশাল মগহানগর পুলিশ কমিশনারকে নির্দেশ প্রদান করেছে নির্বাচন কমিশন।

বিজ্ঞপ্তিতে বরিশালের জেলা প্রশাসক এবং এই সিটির রিটার্নিং অফিসারকেও এসব বিষয় সরেজমিন তদন্ত করে বুধবারের মধ্যে নির্বাচন কমিশন বরাবর প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১০

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১১

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১২

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১৩

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

১৪

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে নিল রুয়ান্ডা

১৫

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

১৬

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য সেলিম হাসপাতালে ভর্তি

১৭

১০ বছর বয়সী খাদিজার মৃত্যু, ডাক্তারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ 

১৮

কারমাইকেল কলেজে অনিয়মের অভিযোগ, ২৮ জুলাই পর্যন্ত আলটিমেটাম

১৯

দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত নেতা

২০
X