সাভার প্রতিনিধি
প্রকাশ : ২০ আগস্ট ২০২৩, ০২:৩৮ এএম
প্রিন্ট সংস্করণ

নারীকে বিবস্ত্র করে ছবি ধারণ, যুবলীগ নেত্রী গ্রেপ্তার

নারীকে বিবস্ত্র করে ছবি ধারণ, যুবলীগ নেত্রী গ্রেপ্তার

সাভারে এক নারীকে বিবস্ত্র করে ছবি তুলে অনৈতিক কাজে বাধ্য করার চেষ্টাসহ নানা অভিযোগে যুব মহিলা লীগ নেত্রী মেহনাজ তাবাচ্ছুম মিশুকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ। গতকাল শনিবার সকালে ভুক্তভোগীর মা তার বিরুদ্ধে অভিযোগ করলে যাচাই-বাছাই শেষে দুপুরে সাভার উপজেলা পরিষদ সংলগ্ন নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। পরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে তাকে আদালতে পাঠানো হয়।

পুলিশ জানায়, ভুক্তভোগী নারীর মা বাদী হয়ে সাভার মডেল থানায় অভিযোগ করলে মেহনাজ মিশুকে আটক করে তার বিরুদ্ধে মামলা নেওয়া হয়। মামলার এজাহারে ওই নারীকে বিবস্ত্র করে ছবি সংরক্ষণ, অনৈতিক কাজে বাধ্য করার চেষ্টাসহ নেশাদ্রব্য খাইয়ে পাঁচ তলার ছাদ থেকে ফেলে দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

মেহনাজ মিশু নিজেকে ঢাকা জেলা যুব মহিলা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে পরিচয় দিতেন। তিনি যুব মহিলা লীগের সভাপতি ডেইজি সারওয়ারের স্বাক্ষর নকল করে ঢাকা জেলা যুবলীগের কমিটি সাজিয়েছিলেন বলেও অভিযোগ রয়েছে। তবে মিশু যুব মহিলা লীগের কোনো কমিটিতে নেই বলে নিশ্চিত করেছেন ডেইজি সারওয়ার। তিনি বলেন, মেহনাজ তাবাচ্ছুম মিশু যুব মহিলা লীগের কেউ নন। তিনি আমার স্বাক্ষর নকল করে ঢাকা জেলা যুব মহিলা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পরিচয় দিতেন। তার বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা নেব।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ হিল কাফি বলেন, অপরাধী যে-ই হোক না কেন, কোনো ছাড় নয়। মামলা হয়েছে। আমরা রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছি।

সাভার মডেল থানা পুলিশ পরিদর্শক দ্বীপক চন্দ্র সাহা বলেন, তার বিরুদ্ধে নিয়মিত মামলা করে দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগীর মা অভিযোগ করলে প্রাথমিক তদন্ত শেষে মামলা নিয়ে মিশুকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে করা রিট খারিজ

সেনাবাহিনীতে চাকরি, ২৮ বছর বয়সেও আবেদনের সুযোগ

অভিযোগের জবাব দেওয়ার শেষ সময় ৯ আগ‌স্ট / ফিফাকে ঘিরে নতুন দুর্নীতির ঝড়

‘মানুষের জয়গান গাওয়া’ সেই তরুণের নাম আজহারুল

তিন মাসে পুলিশের হাতে গ্রেপ্তার ১ লাখ ৪২ হাজার

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস

দুই ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড শেলটেক সিরামিকসের

আনন্দ ভ্রমণে গিয়ে শাপলা বিলে ডুবে যুবকের মৃত্যু

স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি / আকিজ মেডিপ্লেক্সে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা

১০

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

১১

সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির ড. জাহাঙ্গীর সরকার

১২

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

১৩

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

১৪

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

১৫

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

১৬

ছোট ভাইকে নিয়ে নদীতে গোসলে নেমে গার্মেন্টস কর্মীর মৃত্যু

১৭

প্রবাসীবান্ধব ইউরোপের দেশ ও শহরের তালিকা প্রকাশ

১৮

ছোট্ট ডানার চোখজুড়ানো প্রজাপতি ‘পাতি জহুর’

১৯

নিয়োগ দেবে ওয়ালটন, প্রভিডেন্ট ফান্ডসহ পারফরম্যান্স বোনাস সুবিধা

২০
X