কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৩, ০২:৩৮ এএম
প্রিন্ট সংস্করণ

মাঠ খালি করতে রাষ্ট্রীয় সন্ত্রাসে নেমেছে সরকার

মির্জা ফখরুল
মাঠ খালি করতে রাষ্ট্রীয় সন্ত্রাসে নেমেছে সরকার

নির্বাচনের আগে মাঠ শূন্য করতে সরকার রাষ্ট্রীয় সন্ত্রাসে নেমেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছাত্রদলসহ বিএনপির অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দকে গোয়েন্দারা তুলে নিয়ে অস্ত্র মামলা করার প্রসঙ্গ টেনে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। গতকাল রোববার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হয়।

মির্জা ফখরুল বলেন, এগুলো হচ্ছে একই কাজ। অর্থাৎ এসব ছুতা খাড়া করে যেন তারা আরও বেশি করে এসব করতে পারে এবং পরিস্থিতি নিজেরাই সৃষ্টি করবে, সৃষ্টি করে বিএনপির ওপরে আবার দোষ চাপাবে—এটা আজকে নতুন কথা নয়। পুরোনোভাবে একই কায়দায় তারা করছে, এখন তারা বেশি করবে। তিনি বলেন, এ কথাগুলো বলে বলে তারা গ্রাউন্ডটা তৈরি করে। প্রথমে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বললেন, সন্ত্রাস হবে। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, সন্ত্রাস করতে দেব না। সন্ত্রাসটা হলো কোথায়? আমরা কোথায় সন্ত্রাস করলাম? যা কিছু সন্ত্রাস তো করছ তোমরা (সরকার)। বন্দুক-পিস্তল তোমাদের হাতে, আইন তোমাদের হাতে। রাষ্ট্রকে ব্যবহার করে সন্ত্রাস করছ। এটা পুরোপুরি রাষ্ট্রীয় সন্ত্রাস।

বিএনপি মহাসচিব বলেন, প্রতিদিন পরিস্থিতি জটিল থেকে জটিলতর হচ্ছে। বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক পরিপ্রেক্ষিতে এ ঘটনাগুলো একটাই ইঙ্গিত দেয় যে, তারা (সরকার) যেভাবেই হোক সমস্ত শক্তি প্রয়োগ করে অন্যায়ভাবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বিরোধী দলকে মাঠ থেকে সরিয়ে দিয়ে নিজেরা আবার ক্ষমতা দখল করার চেষ্টা করছে। তাদের মূল উদ্দেশ্যটাই হচ্ছে, বিরোধী দলকে মাঠ থেকে সরিয়ে দেওয়া, সেই লক্ষ্যে তারা যাচ্ছে।

অস্ত্র সংগ্রহ প্রসঙ্গে ডিবির অভিযোগ বানোয়াট দাবি করে তিনি বলেন, ডিবির সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্য একদম বানোয়াট। ডাহা মিথ্যা শুধু নয়, রাজনৈতিক উদ্দেশ্যমূলক। পুলিশের ভাষ্য থেকে বোঝা যায়, তাদের বক্তব্য পলিটিক্যাল। ক্ষমতাসীন দলের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, তারা সন্ত্রাসী পার্টি হিসেবে দাঁড়িয়ে গেছে, তারা নিজেরাই সন্ত্রাস করে। আর পুলিশ এই অবৈধ সরকারের হুকুম-নির্দেশে সন্ত্রাসী কাজ করছে— যেটাকে আমরা রাষ্ট্রীয় সন্ত্রাস বলি, আজকে সেই রাষ্ট্রীয় সন্ত্রাস পর্যন্ত হয়েছে। তিনি আরও বলেন, বিচার বিভাগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সরকারি সব সংস্থা একইভাবে কাজ করছে। আমাদের কাছে কিছু কিছু ডকুমেন্ট আছে, যেগুলো আমরা প্রয়োজন হলে দেখাব। যেখানে বিচারকদের বলা হচ্ছে, তাড়াতাড়ি মামলা শেষ করো, এত তারিখের মধ্যে মামলা শেষ করতে হবে, সাক্ষী না এলে তাকে অ্যারেস্ট করে নিয়ে এসে সাক্ষ্য দাও—এই একটা ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে। একদিকে পুলিশি নির্যাতন, অন্যদিকে বিচারে দ্রুত সাজা দেওয়ার ভয়াবহ কর্মসূচি তারা নিয়েছে। লক্ষ্য একটাই, তারা পুরো মাঠ খালি করে দিতে চায়।

এ সময় গত শনিবার ঢাকাসহ সারা দেশে পদযাত্রার কর্মসূচিতে হবিগঞ্জ, নারায়ণগঞ্জসহ বিভিন্ন স্থানে পুলিশ ও আওয়ামী লীগের গুলি-হামলা, নয়াপল্টন থেকে ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিনসহ কয়েকজনকে গ্রেপ্তার, ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসানসহ সংগঠনটির ছয়জনকে সাদা পোশাকে তুলে দিয়ে পরে অস্ত্র মামলায় আসামি করার ঘটনাগুলো তুলে ধরেন মির্জা ফখরুল। তিনি বলেন, ছাত্রদলের নেতৃবৃন্দের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়েছে। ডিবি প্রেস ব্রিফিংয়ে সেই অস্ত্রগুলো দেখিয়েছে। এগুলো কোন প্রাগৈতিহাসিক যুগের অস্ত্র ছিল—তা দেখলেই বুঝা যায়, একেবারেই পুরোনো। ডিবি বলছে, বিএনপি এখন নির্বাচন বানচাল করার জন্য অস্ত্র জোগাড় করছে। এটা ইন্টারেস্টিং পার্ট। অর্থাৎ পুলিশ এখন এভাবে পুরোপুরি পলিটিক্যাল একটা পার্টির পক্ষে কথা বলছে। আমরা অবিলম্বে তাদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডেটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

প্রেমিকের বাড়ি স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

১০

গাজীপুরে ৫৪ হারানো মোবাইল ফোন উদ্ধার

১১

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

১২

সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

১৩

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

১৪

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

১৫

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

১৬

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

১৭

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

১৮

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

১৯

আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব: প্রধানমন্ত্রী

২০
X