মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ০৮:১৫ এএম
আপডেট : ২১ জানুয়ারি ২০২৬, ০৮:১৯ এএম
অনলাইন সংস্করণ

বিএসআরএম কারখানায় বিস্ফোরণ

বিএসআরএম কারখানায় ময়লার স্লাগ বিস্ফোরণে আহত শ্রমিক। ছবি : কালবেলা
বিএসআরএম কারখানায় ময়লার স্লাগ বিস্ফোরণে আহত শ্রমিক। ছবি : কালবেলা

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কারখানায় ময়লার স্লাগ বিস্ফোরিত হয়ে ৭ জন শ্রমিক আহত হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড়ে বিএসআরএম স্টিল-২ সেকশনে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিস্ফোরণে আহত শ্রমিকরা হলো—আব্দুল হামিদ (২৮), ইসমাইল (৪০), ফয়সাল (২৯), সাকিব (১৯), শহিদুল (২৬), সাইফা (১৯) ও আরমান (২৯)। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আব্দুল হামিদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা চিকিৎসা নিয়ে চলে গেছে।

বিএসআরএম কারখানা ও হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় স্টিল মিল ২ সেকশনে অতিরিক্ত প্রেসারের কারণে একটি ময়লার স্লাগ বিস্ফোরিত হয়ে ৭ জন আহত হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালে নিয়ে গেলে শ্বাসকষ্টজনিত সমস্যা হলে হামিদকে চমেক হাসপাতালে পাঠানো হয়।

আহত শ্রমিকদের সহযোগী সাইদুর ও শিপন বলেন, আমরা স্টিল-২ সেকশনে বিকেলের শিফটে কাজ করছিলাম। হঠাৎ স্লাগ বিস্ফোরণ হলে অতিরিক্ত ডাস্টের কারণে ৭ জনের চোখেমুখে ডাস্ট ঢুকে গেলে শ্বাস-প্রশ্বাসে সমস্যা হয়। নাক-মুখ দিয়ে ময়লা ঢুকে যাওয়ায় শ্বাসকষ্ট সমস্যা দেখা দেয়। তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে ৬ জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। তবে আব্দুল হামিদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে সোনাপাহাড় বিএসআরএম কারখানার প্রশাসনিক ম্যানেজার দেলোয়ার হোসেন মোল্লা বলেন, কারখানা এলাকায় দুই নম্বর গেটে একটি ময়লার স্লাগে সামান্য আগুন ধরেছে। বিস্ফোরণ কিংবা বড় কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস টিম আসার আগেই আমরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। কয়েকজন শ্রমিক সামান্য আহত হয়েছেন। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জুবায়ের হোসেন তারেক বলেন, বিএসআরএম কারখানায় ৭ জন শ্রমিককে হাসপাতালে আনা হয়। তাদের চোখে মুখে ময়লা ঢুকে যাওয়ায় অ্যাজমা সমস্যার কারণে একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে বারইয়ারহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ইনচার্জ জয়নাল আবেদীন তিতাস বলেন, বিএসআরএম কোম্পানির (স্টিল-২) ফ্যাক্টরির স্ল্যাগ সেকশনে স্ল্যাগের বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে বারইয়ারহাট ফায়ার স্টেশনের গাড়ি পাম্প ও জনবল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই প্রতিষ্ঠানের অগ্নি নির্বাপণ ও উদ্ধার টিমের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে এনে নির্বাপণ করে এবং আহতদের উদ্ধার করে প্রতিষ্ঠানের নিজস্ব গাড়ি দিয়ে হাসপাতালে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

১০

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

১১

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

১২

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

১৩

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

১৪

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১৬

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৭

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৮

আজকের নামাজের সময়সূচি

১৯

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

২০
X