কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ০৮:২৭ এএম
আপডেট : ২১ জানুয়ারি ২০২৬, ০৮:২৮ এএম
অনলাইন সংস্করণ

গাজা ইস্যুতে ফ্রান্সকে ২০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গাজা শান্তি উদ্যোগে অংশ না নিলে ফ্রান্সের ওপর কঠোর বাণিজ্যিক ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ফরাসি ওয়াইন ও শ্যাম্পেন আমদানিতে সর্বোচ্চ ২০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের কথা বিবেচনা করছেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) মিয়ামিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, গাজায় যুদ্ধবিরতি তদারকির জন্য প্রস্তাবিত আন্তর্জাতিক ‘বোর্ড অব পিস’-এ যোগ দিতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ অনীহা দেখাচ্ছেন। এ অবস্থান বদলাতে অর্থনৈতিক চাপ প্রয়োগ করা হতে পারে বলে জানান তিনি।

ট্রাম্প বলেন, মাখোঁর রাজনৈতিক প্রভাব সীমিত, কারণ তার বর্তমান মেয়াদ শেষ হবে ২০২৭ সালের মে মাসে এবং ফরাসি আইন অনুযায়ী তিনি তৃতীয়বার প্রেসিডেন্ট হতে পারবেন না। এ সময় তিনি বলেন, ‘সে যোগ দেবে। তবে তাকে বাধ্য করা হচ্ছে না।’ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদিত ‘বোর্ড অব পিস’ উদ্যোগটি গত নভেম্বর মাসে অনুমোদন পায়। এর উদ্দেশ্য গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি বাস্তবায়ন ও টেকসই করা। এই বোর্ডে অংশ নিতে ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়েছেন।

ফ্রান্সের অন্যতম বড় রপ্তানি খাত ওয়াইন ও শ্যাম্পেন শিল্প। এই শুল্ক আরোপ কার্যকর হলে শিল্প দুটি গুরুতর ক্ষতির মুখে পড়তে পারে।

তবে মাখোঁ আগেই এমন চাপ প্রয়োগের কৌশল প্রত্যাখ্যান করেছেন। তিনি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি এ ধরনের ব্যবস্থা নেয়, তাহলে ইউরোপীয় ইউনিয়ন সমন্বিতভাবে পাল্টা পদক্ষেপ নেবে এবং ইউরোপের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় ব্যবস্থা গ্রহণ করবে। সূত্র : শাফাক নিউজ

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কী থাকবে?

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

১০

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১১

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

১২

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

১৩

দেশে কত দিনের জ্বালানি তেলের মজুত আছে, জানাল মন্ত্রণালয়

১৪

নৈতিক স্খলন প্রমাণিত / জামায়াত এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার

১৫

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

১৬

ই-রিটার্ন জমা শুরু, আগে দিলেই মিলবে বড় কর প্রণোদনা

১৭

চুরির অভিযোগে নারীকে আনসারের লাঠিপেটা, ভিডিও ভাইরাল

১৮

জর্ডান ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

১৯

ইতিহাস গড়ে ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ করল জাতীয় বিশ্ববিদ্যালয়

২০
X