রইচ উদ্দিন আহমেদ, মান্দা (নওগাঁ)
প্রকাশ : ২৭ মার্চ ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৭ মার্চ ২০২৫, ০৯:৫১ এএম
প্রিন্ট সংস্করণ
নওগাঁর মান্দা

এক গম্বুজবিশিষ্ট ক্ষুদ্র মসজিদ

এক গম্বুজবিশিষ্ট ক্ষুদ্র মসজিদ

এক গম্বুজবিশিষ্ট ছোট্ট একটি মসজিদ, যা প্রাচীন ইসলামিক ঐতিহ্যের এক অনন্য নিদর্শন। কালের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে। এটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা। প্রাচীন স্থাপত্যশৈলী এ মসজিদকে ঘিরে মানুষের আগ্রহের শেষ নেই।

মসজিদটি নওগাঁর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের চৌজা গ্রামে অবস্থিত। ঠিক কত বছর আগে মসজিদটি নির্মাণ করা হয়েছে, তার সঠিক তথ্য জানা নেই কারও। তবে মসজিদটি স্থাপত্যশৈলীর বৈশিষ্ট্য অনুযায়ী মুঘল আমলে নির্মিত বলে ধারণা করা হয়।

সরেজমিন ঘুরে দেখা যায়, চৌজা বাজারের রাস্তার পাশে দাঁড়িয়ে আছে পুরোনো এ মসজিদটি। প্রাচীন এ মসজিদটিতে কোনো শিলালিপি পাওয়া যায়নি। এটি এক কক্ষবিশিষ্ট। এর উপরিভাগে একটি মাত্র গম্বুজ এবং চার কোনায় রয়েছে চারটি মিনার। মসজিদটিতে সাড়ে তিন ফুটের তিনটি দরজা রয়েছে। ইমামসহ পাঁচ-ছয়জনের নামাজ আদায়ের জায়গা রয়েছে। ভেতরে দৈর্ঘ্যে-প্রস্থে মাত্র ছয় ফুট জায়গা।

চৌজা গ্রামের প্রবীণ ব্যক্তি মো. এলাহী বলেন, এ মসজিদটি ছোটবেলা থেকেই দেখে আসছি। এর আগে মসজিদটির চারদিক বনজঙ্গলে ঘেরা ছিল। পরে সংস্কার করা হয়। বর্তমানে এ মসজিদটিতে মুসল্লিরা নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন। তবে পুরোনো এ মসজিদটি কবে কখন নির্মাণ করা হয়েছে, তা আমাদের জানা নেই। শ্যামপুর গ্রামের বাসিন্দা মো. মনসুর রহমান বলেন, মসজিদটি দেখতে খুব সুন্দর।

মসজিদের ভেতরে ও বাইরে নিয়মিত পরিষ্কার করা হয়। তবে সরকারের কাছে আমাদের দাবি, মসজিদটি সংস্কার ও সুষ্ঠু রক্ষণাবেক্ষণ করা হলে দর্শনীয় স্থান হিসেবে গড়ে উঠবে।

এ বিষয়ে নওগাঁ পাহাড়পুর জাদুঘরের কাস্টডিয়ান মুহাম্মদ ফজলুল করিম বলেন, প্রাচীন ওই মসজিদটির জায়গায় স্থানীয়দের দ্বারা মসজিদ ঘরটি বড় করে নির্মাণ করার চেষ্টা করছিল। সেটা আমরা নিষেধ করেছি। মসজিদটির আদি রূপ যেন নষ্ট না করে সেজন্য একজন শ্রমিককে রাখা হয়েছে। তবে প্রাচীন পুরাকীর্তি এ মসজিদটি সংস্কার করার প্রয়োজন হলে অধিদপ্তরকে তা জানাব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গু মোকাবিলায় শ্রীলঙ্কায় সেনা মোতায়েন

মেসিকে বাড়তি সুবিধা দিচ্ছে ফিফা!

পানি পান করে হাসপাতালে ৩২ শিক্ষার্থী

হোয়াইট হাউসে হামলার ষড়যন্ত্র, এফবিআইয়ের জালে আরও দুজন

কাউকে গ্রেপ্তারের আগে সঠিকভাবে পরিচয় নিশ্চিত করুন : মেয়র শাহাদাত

সিএনএনের বিশ্লেষণ / তেলের দাম কি এখন চীনের ওপর নির্ভর করবে?

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে চট্টগ্রামে কড়া সতর্কতা

শূন্য পদে শিক্ষক নিয়োগ দিতে না পারার কারণ জানালেন মন্ত্রী

বেলারুশকে রক্ষায় সব ধরনের ব্যবস্থা নিতে প্রস্তুত রাশিয়া

১০

বিশ্বকাপের নকআউটে উঠেছে যেসব দল, বিদায় নিশ্চিত যাদের

১১

বান্দরবানে ভ্রমণে কোনো নিষেধাজ্ঞা নেই: জেলা প্রশাসন

১২

দেশের ১৩ জেলায় রাতের মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা

১৩

অধ্যক্ষ ইউনুছ আহমাদ / দেশকে অস্থিতিশীল করতে একটি অপশক্তি সক্রিয়

১৪

অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজশাহীতে যুবদলের বিক্ষোভ

১৫

পাকিস্তান সফরে ইরানের শীর্ষ নেতারা

১৬

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৭ নেতাকর্মী গ্রেপ্তার

১৭

আমাদের যুক্তরাষ্ট্রের ওপর থেকে নির্ভরতা কমাতে হবে: নেতানিয়াহু

১৮

পানি সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান স্পিকারের

১৯

১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

২০
X