কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ০২:৫০ পিএম
আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫, ০২:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

দেশে মানবাধিকারের ৩ সংকট

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশে গত দেড় বছরে রাষ্ট্রীয় বাহিনীর বিরুদ্ধে সরাসরি গুম বা খুনের অভিযোগ তুলনামূলকভাবে কম শোনা গেলেও, মানবাধিকার সংস্থা ও কর্মীদের কাছে উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে অজ্ঞাতনামা লাশের সংখ্যা বৃদ্ধি, নিরাপত্তা বাহিনীর হেফাজতে মৃত্যুর ঘটনা এবং মব সন্ত্রাস।

তাদের অভিযোগ, এই সময় মব সন্ত্রাসের মাধ্যমে দেশজুড়ে মাজার, দরগা ও বাউলদের ওপর হামলা ও নিপীড়ন ক্রমেই বেড়েছে, তবে এ বিষয়ে দৃশ্যমান কোনো পদক্ষেপ লক্ষ্য করা যায়নি।

আগের সরকারের সময়ে ঘটে যাওয়া গুম ও খুনের ঘটনার বিচারের উদ্যোগ ইতোমধ্যেই নেওয়া হয়েছে; র‍্যাবসহ কিছু সামরিক বাহিনীর কর্মকর্তা এবং পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছে। এ ছাড়া, গুমসংক্রান্ত আন্তর্জাতিক সনদেও স্বাক্ষর করেছে সরকার।

এর আগে, আওয়ামী লীগ শাসনামলে যুক্তরাষ্ট্র র‍্যাব ও এর ছয় কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। ওই সময় সরকারি বাহিনীর বিরুদ্ধে গুম ও খুনের অভিযোগ নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোও সোচ্চার হয়।

মানবাধিকার সংস্থা ও অন্তর্বর্তী সরকারের গঠিত গুম কমিশনের সদস্য নূর খান লিটন জানিয়েছেন, যদিও কিছু ক্ষেত্রে গত দেড় বছরে উন্নতি হয়েছে, তবুও সামগ্রিক পরিস্থিতি সন্তোষজনক নয়। তিনি মনে করেন প্রতিদিন পরিস্থিতি আরও খারাপ হচ্ছে।

মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)-এর সম্পাদক সাইদুর রহমান জানিয়েছেন, বর্তমানে সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো ‘অজ্ঞাতনামা লাশ’। পাশাপাশি মব সন্ত্রাস দেশের মানবাধিকার পরিস্থিতিকে আরও নাজুক করে তুলেছে।

অন্যদিকে, সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, গুম ও খুনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মানবাধিকার সংস্কারের জন্য সরকার ইতোমধ্যেই বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। তিনি আশা প্রকাশ করেছেন, পরবর্তী রাজনৈতিক সরকার এগুলোকে প্রাতিষ্ঠানিক রূপ দিলে দেশের মানবাধিকার সংস্কৃতির ক্রমাগত উন্নতি সম্ভব হবে।

তথ্যসূত্র : বিবিসি বাংলা

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

১০

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

১১

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

১২

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

১৩

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

১৪

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৫

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

১৬

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

১৭

দেশে কত দিনের জ্বালানি তেলের মজুত আছে, জানাল মন্ত্রণালয়

১৮

নৈতিক স্খলন প্রমাণিত / জামায়াত এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার

১৯

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

২০
X