কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ০২:৩৫ পিএম
আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫, ০২:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

বিদেশি গবেষকদের টানতে বিশাল পরিকল্পনা কানাডার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিদেশি মেধাবী গবেষকদের আকৃষ্ট করতে কানাডা নতুন করে ১.৭ বিলিয়ন কানাডীয় ডলারের (প্রায় ১.২ বিলিয়ন মার্কিন ডলার) একটি বিশাল পরিকল্পনা ঘোষণা করেছে। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গবেষণা বাজেট কমানোর নীতির কারণে অনেক বিজ্ঞানী দেশ ছাড়ার কথা ভাবছেন—এ পরিস্থিতিকে সামনে রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এএফপি জানায়, এর আগে কানাডার বড় হাসপাতাল নেটওয়ার্ক এবং টরন্টো বিশ্ববিদ্যালয়সহ একাধিক প্রতিষ্ঠান কয়েক মিলিয়ন ডলারের নিজস্ব কর্মসূচি ঘোষণা করেছিল। এর লক্ষ্য ছিল মার্কিন নীতি দ্বারা ক্ষতিগ্রস্ত গবেষকদের আকৃষ্ট করা। এবার ফেডারেল সরকার সেই উদ্যোগকে আরও বড় পরিসরে নিয়ে গেল। একে বিশ্বের অন্যতম বৃহৎ নিয়োগ কর্মসূচি হিসেবে আখ্যায়িত করা হয়েছে।

সরকারের শিল্প ও স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এই কর্মসূচির লক্ষ্য ১ হাজারেরও বেশি আন্তর্জাতিক গবেষককে আকৃষ্ট করা, যার মধ্যে ফরাসিভাষী ও বিদেশে কর্মরত কানাডিয়ান গবেষকরাও রয়েছেন।

এক সংবাদ সম্মেলনে শিল্পমন্ত্রী মেলানি জোলিকে প্রশ্ন করা হলে তিনি বলেন, কিছু দেশ একাডেমিক স্বাধীনতা সংকুচিত করছে, কিন্তু কানাডা উল্টো পথে হাঁটছে এবং গবেষকদের জন্য উন্মুক্ত পরিবেশ বজায় রাখবে।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, ট্রাম্পের নীতি বিশ্বব্যাপী গবেষক নিয়োগ প্রতিযোগিতায় বড় পরিবর্তন আনছে। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো শক্তিশালী তহবিলের কারণে এগিয়ে ছিল, কিন্তু বাজেট কাটছাঁটের ফলে বিশেষ করে জলবায়ু পরিবর্তন, বৈচিত্র্য, সমতা ও অন্তর্ভুক্তিমূলক গবেষণাগুলো বড় ক্ষতির মুখে পড়েছে।

এদিকে ইউরোপীয় ইউনিয়নও যুক্তরাষ্ট্রের গবেষকদের আকৃষ্ট করতে ৫০০ মিলিয়ন ইউরোর প্রণোদনা ঘোষণা করেছে, যার লক্ষ্য ইউরোপকে গবেষকদের জন্য নতুন কেন্দ্র হিসেবে গড়ে তোলা।

মন্ত্রী জোলি জানান, তাদের অগ্রাধিকার বিদেশে কর্মরত প্রতিভাবান কানাডিয়ান গবেষকদের দেশে ফিরিয়ে আনা। তিনি বলেন, অনেকদিন ধরে ব্রেইন ড্রেইনের কথা বলা হয়েছে। এখন আমরা চাই আমাদের নিজেদের গবেষকরা আবার ঘরে ফিরুক।

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১০

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১১

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১২

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৩

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৪

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৫

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৬

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৭

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৮

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১৯

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

২০
X