বিনোদন ডেস্ক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ০২:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

মাঝ আকাশে জ্ঞান হারালেন নীলম কোঠারি

নীলম কোঠারি I ছবি : সংগৃহীত
নীলম কোঠারি I ছবি : সংগৃহীত

ভারতীয় অভিনেত্রী নীলম কোঠারি সম্প্রতি এক ভয়াবহ বিমানযাত্রার অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। টরন্টো থেকে মুম্বাই ফেরার পথে মাঝ আকাশে জ্ঞান হারান তিনি। কিন্তু অভিযোগ, অসুস্থ অবস্থায় তিনি বিমান কর্তৃপক্ষের কাছ থেকে ন্যূনতম চিকিৎসা সহায়তা বা সহানুভূতি পাননি। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী।

নীলম জানান, ভোগান্তির শুরুটা হয়েছিল উড্ডয়নের আগে থেকেই। বিমানটি নির্ধারিত সময়ে উড়াল দেয়নি, বরং প্রায় ৯ ঘণ্টা দেরিতে যাত্রা শুরু করে। এরপর খাবার পরিবেশনের কিছুক্ষণ পরই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং জ্ঞান হারান।

ক্ষুব্ধ নীলম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) নিজের সেই বিভীষিকাময় অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি লেখেন, ‘টরন্টো থেকে মুম্বাই যাওয়ার ফ্লাইট শুধু ৯ ঘণ্টা দেরিই করল তা-ই নয়, মাঝ-আকাশে আমি গুরুতর অসুস্থ হয়ে পড়ি এবং খাবার দেওয়ার পরই জ্ঞান হারাই। একজন যাত্রী আমাকে আমার আসনে ফিরতে সাহায্য করলেও, কর্তৃপক্ষের কারও পক্ষ থেকে কোনো ধরনের খোঁজখবর নেওয়া হয়নি।’

তিনি আরও অভিযোগ করেন, ঘটনার পর তিনি কাস্টমার কেয়ারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাননি। বিমান সংস্থার এমন আচরণকে ‘একেবারেই গ্রহণযোগ্য নয়’ উল্লেখ করে তিনি বিষয়টি জরুরি ভিত্তিতে দেখার অনুরোধ জানিয়েছেন।

উল্লেখ্য, নীলম কোঠারি বলিউডের এক সময়ের জনপ্রিয় মুখ। মাঝে দীর্ঘ সময় আড়ালে থাকলেও সম্প্রতি তিনি গ্ল্যামার জগতে ফিরেছেন। নেটফ্লিক্সের জনপ্রিয় শো ‘ফ্যাবিউলাস লাইভস অব বলিউড ওয়াইভস’ দিয়ে নতুন করে নিজের ফেরার গল্প লিখছেন এই অভিনেত্রী।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

১০

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

১২

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

১৩

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৪

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১৫

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১৬

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

১৭

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

১৮

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

১৯

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

২০
X