মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০১:৫৪ এএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০৮:১৪ এএম
প্রিন্ট সংস্করণ

প্রভাবশালী এআই ব্যক্তিত্ব রুম্মান

ড. রুম্মান চৌধুরী। ছবি : সংগৃহীত
ড. রুম্মান চৌধুরী। ছবি : সংগৃহীত

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী এআই ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ডেটা সায়েন্টিস্ট ড. রুম্মান চৌধুরী। গত বৃহস্পতিবার ম্যাগাজিনের ওয়েবসাইটে তালিকাটি প্রকাশ করা হয়।

ডেটা সায়েন্স ও সোশ্যাল সায়েন্সের সমন্বয়ে ‘অ্যাপ্লাইড অ্যালগোরিদমিক এথিকস’ খাতে কাজ করেছেন রুম্মান চৌধুরী। নিজের লিঙ্কডইন বায়োতে তিনি লেখেন, ‘ছয় বছর ধরে আমি নৈতিক, ব্যাখ্যাযোগ্য এবং স্বচ্ছ এআইর জন্য অত্যাধুনিক সামাজিক-প্রযুক্তিগত সমাধান তৈরি করছি।’

এর আগে তিনি টুইটারের মেশিন লার্নিং এথিকস, ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউনটেবিলিটি (মেটা) দলের প্রধান ছিলেন, যাদের কাজ ছিল প্ল্যাটফর্মটিতে অ্যালগোরিদমিক হুমকি চিহ্নিত করা এবং ঝুঁকি কমানো।

১৯৮০ সালে নিউইয়র্কের রকল্যান্ড কাউন্টিতে জন্ম নেন রুম্মান চৌধুরী। ছোটবেলা থেকেই বিজ্ঞান নিয়ে কৌতূহলী ছিলেন। শিক্ষাজীবনে তিনি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে ম্যানেজমেন্ট সায়েন্স ও পলিটিক্যাল সায়েন্স বিষয়ে স্নাতক সম্পন্ন করেন এবং কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্ট্যাটিসটিকস অ্যান্ড কোয়ানটিটেটিভ মেথডসের ওপর এমএসসি ডিগ্রি লাভ করেন। এরপর সিলিকন ভ্যালিতে কাজের পাশাপাশি স্যান ডিয়েগোর ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া থেকে পলিটিক্যাল সায়েন্সে পিএইচডি লাভ করেন।

ড. রুম্মান চৌধুরী মূলত কৃত্রিম বুদ্ধিমত্তার নৈতিকতা ও মেশিন লার্নিং নিয়ে কাজ করেন। কীভাবে ডেটার ব্যবহারে মানুষকে পক্ষপাত থেকে মুক্ত করা যায় এবং কীভাবে সমাজের ওপর প্রযুক্তির প্রভাব যাচাই করা যায়, এসব বিষয় নিয়ে গবেষণা করেছেন তিনি।

গত আগস্টের শুরুতে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে এক অনুষ্ঠানের সহআয়োজক ছিলেন তিনি। ওপেন এআই, গুগল এবং অ্যানথ্রপিকের চ্যাটবটগুলোর সিস্টেম ব্রেক করতে এতে প্রায় ৪ হাজার হ্যাকার অংশ নেন। সেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআইকে তাদের নিজস্ব নিয়ম ভঙ্গ করাতে সক্ষম হলে হ্যাকারদের পয়েন্ট দেওয়া হয়। প্রতিযোগিতায় বিজয়ী হ্যাকার বেশ কয়েকটি দুর্বলতা খুঁজে পান। এ সময় ড. রুম্মানের কাজের গুরুত্ব বড় আকারে সবার সামনে আসে।

হিউম্যান ইন্টেলিজেন্স নামে একটি অলাভজনক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতাও রুম্মান চৌধুরী। সংস্থাটি মূলত কোনো প্রতিষ্ঠানের নির্দেশে তাদের ডিজিটাল নিরাপত্তা দুর্বলতা খুঁজে বের করার চেষ্টা করে। এ প্রক্রিয়াকে বলা হয় রেড টিমিং। এভাবে কম্পিউটার সিস্টেমের ত্রুটি বের করে হ্যাকারদের পুরস্কৃত করা একটি প্রচলিত চর্চা।

সম্প্রতি প্রকাশিত টাইম ম্যাগাজিনের এ তালিকায় ড. রুম্মানের পাশাপাশি স্থান পেয়েছেন ওপেন এআইর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান, এক্স (সাবেক টুইটার) এআইর ইলন মাস্ক, কানাডা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক জেফরি হিনটন, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফেই ফেই লি, গুগল ডিপ মাইন্ডের ভাইস প্রেসিডেন্ট পুশমিত কোহলি প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোয়ার্টার ফাইনালে যেতে আর্জেন্টিনার নতুন কৌশল

বিশ্বকাপে লাল কার্ডের আন-লাকি থার্টিন

সিডনিতে বাংলা হান্ড্রেড লিগে চ্যাম্পিয়ন কুমিল্লা

প্রথমার্ধে রোমাঞ্চকর লড়াই, গোলশূন্য সমতায় বিরতিতে স্পেন-পর্তুগাল

উদযাপন করতে গিয়ে কবজি ভেঙে বিশ্বকাপ শেষ হেন্ডারসনের

মহরণে স্পেন-পর্তুগাল, শুরুর একাদশে রয়েছেন যারা

পদযাত্রায় হামলার জন্য সাভারের এমপিকে সন্দেহ নাহিদের

ডিজি ছাড়া ইসিতে এনআইডি সেবা বন্ধ, সেবা মিলবে মাঠে

এনসিপির সমাবেশে বোমা বিস্ফোরণ, ‘প্রশাসনের সহায়তায় হয়েছে’ দাবি নাহিদের

সরকার জনগণকে দেওয়া প্রতিশ্রুতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: নাহিদ ইসলাম

১০

পিপলস্ ইন্স্যুরেন্স পিএলসিতে থ্যালাসেমিয়া সচেতনতা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

১১

এক উপদেষ্টাসহ আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

১২

শুধু ব্রাজিল নয়, ভারতকেও দুঃস্বপ্ন দেখিয়েছিলেন হালান্ড

১৩

দাবি স্বাস্থ্য কর্মকর্তার / আমি কখনো কাউকে স্যার সম্বোধন করতে বলিনি

১৪

সাভারে এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ, আহতদের পরিচয় প্রকাশ

১৫

রিহ্যাব সদস্যের সংবেদনশীল অঙ্গে আঘাত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

১৬

মেয়াদ শেষের আগেই নিয়োগ বাতিল ডেপুটি গভর্নরের

১৭

বৃষ্টি নামলেই বুক কাঁপে ফেনীবাসীর

১৮

এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের পর থানা ঘেরাও

১৯

টঙ্গীতে দুই গ্রুপের সংঘর্ষ

২০
X