রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ০২:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

তীব্র শীতে বেড়েছে পিঠার চাহিদা

চলছে শীতের পিঠা তৈরি। ছবি : কালবেলা
চলছে শীতের পিঠা তৈরি। ছবি : কালবেলা

শীতের মৌসুমে নারায়ণগঞ্জে বেড়েছে শীতের পিঠার চাহিদা। শীত এলেই চলে বাঙালির ঘরে ঘরে পিঠা বানানো ও খাওয়ার ধুম। ভাপা পিঠা, পুলিপিঠা, নুনে পিঠা, চিতই পিঠা, আবার কেউ তৈরি করছেন পাটিসাপটা পিঠাসহ নানা ধরনের পিঠার তৈরিতে ব্যস্ত সময় পার করছেন বেশিরভাগ দোকানি ও বসতবাড়ির নারীরা।

ভুলতা এলাকার রীনা বেগম বলেন, শীত এলে পিঠা তৈরি করে না খেলে কী হয় নাকি। প্রতিবছরই শীতের দিনে নারিকেল দিয়ে ভাপা পিঠা, চাল দিয়ে চিতই পিঠা বানিয়ে পরিবার পরিজন নিয়ে পছন্দের পিঠা বানিয়ে খাওয়া ঐতিহ্য। প্রতিবারের মতো এবারও পিঠা বানাচ্ছি।

নিপা পিঠা ঘরের পরিচালক নিপা বেগম বলেন, আমরা পূর্বাচলে সবসময় পিঠা বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসছি। তবে শীত এলে পিঠার চাহিদা বাড়ে সবসময়। রাজধানীর কাছাকাছি হওয়ায় রাজধানী ও তার আশপাশের লোকজন পিঠা খেতে ভিড় জমান আমাদের এখানে। গ্রাহকের চাহিদা মতো হাঁসের মাংস, গরুর মাংস, মুরগির মাংস দিয়ে পরিবেশন করা হয়। এতে আমাদেরও আয় হয়, গ্রাহকের চাহিদা পূরণ হয়।

গোলাকান্দাইল এলাকার মানসুরা বেগম বলেন, ননদী ও তার স্বামী এসেছে বেড়াতে। এ উপলক্ষে পিঠা তৈরি করছি আমরা। চিতই পিঠা আর ভাপা পিঠা বানানো হচ্ছে। পরিবার নিয়ে একসঙ্গে পিঠা খাওয়ার মজাই আলাদা।

রাজধানীর উত্তরা থেকে আসা আলমগীর মিয়া বলেন, সময় পাওয়া যায় না বাড়িতে পিঠা বানানোর। তাই পূর্বাচলে পরিবার নিয়ে এসেছি পিঠা খেতে। হাঁসের মাংস আর চাপটি পিঠার স্বাদই আলাদা। খুব ভালো লাগল, সময়ও কাটালাম চাহিদাও পূরণ হলো।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম বলেন, বাঙালির ঐতিহ্য হলো শীতের পিঠা। উপজেলার পূর্বাচলে আলাদাভাবে পিঠার ব্যবসা পরিচালনা করছেন ওখানকার স্থানীয়রা। বিভিন্ন এলাকা থেকে আগতদের নিরাপত্তার জন্য আমরা পুলিশের টহল টিম নিয়োজিত করেছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

‘এটি আমাদের দল নয়’—ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

১০

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

১১

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

১২

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৩

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১৪

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১৫

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১৬

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১৭

বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১৮

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৯

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

২০
X