সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ০২:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত ভবন এখন মাদকসেবীদের আঁখড়া

বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত ভবন। ছবি : কালবেলা
বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত ভবন। ছবি : কালবেলা

বরিশাল জেলার উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একাধিক পরিত্যক্ত ভবন এখন মাদকসেবীদের অবাধ আড্ডাস্থলে পরিণত হয়েছে। প্রতিদিন সন্ধ্যা নামলেই এসব ভবনে কয়েকটি দলে বিভক্ত হয়ে মাদকসেবীরা মাদকের আসর বসাচ্ছে। এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন চিকিৎসা নিতে আসা রোগী, তাদের স্বজন এবং স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা।

স্থানীয় সূত্র ও সরেজমিনে পরিদর্শনে গিয়ে জানা যায়, মাদকের অর্থ জোগাতে মাদকসেবীরা চুরি ও ছিনতাইয়ের পাশাপাশি পরিত্যক্ত ভবনগুলোর লোহার বিম, দরজা ও জানালা খুলে বিক্রি করছে। এতে সরকারের কোটি টাকার মূল্যবান সম্পদ ধ্বংসের মুখে পড়েছে। এছাড়া এসব ভবনে ছাগল ও মুরগি পালনের দৃশ্যও চোখে পড়েছে।

এদিকে দিনের বেলায় স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাঙ্গণে গরু-ছাগলের অবাধ যাতায়াত দেখা যায়। যেখানে-সেখানে পশুর মলমূত্র ত্যাগের কারণে পুরো পরিবেশ নোংরা হয়ে উঠছে। ফলে চিকিৎসাপ্রত্যাশী রোগীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ ব্যাহত হচ্ছে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম মাইদুল ইসলাম কালবেলাকে বলেন, উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট চারটি পরিত্যক্ত ভবন রয়েছে। এসব ভবনে মাদকসেবীদের আড্ডা বসার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। পাশাপাশি উপজেলা প্রশাসনকেও অবহিত করেছি। খুব শিগগিরই এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১০

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১১

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১২

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৩

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৪

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৫

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৬

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৭

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৮

এনসিপির ফল উৎসবে হামলা

১৯

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

২০
X