কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬, ০৮:২৪ এএম
প্রিন্ট সংস্করণ

উত্তর-পশ্চিমের আট জেলায় শৈত্যপ্রবাহ দুর্ভোগে মানুষ

ফাইল ছবি
ফাইল ছবি

হাড়কাঁপানো শীতে কাঁপছে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের জেলাগুলো। বর্তমানে রাজশাহী, পাবনা, দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া—এই আট জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। হিমেল হাওয়া আর ঘন কুয়াশার দাপটে এসব অঞ্চলের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এতে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন ছিন্নমূল ও শ্রমজীবী মানুষ। আবহাওয়াবিদদের মতে, এই পরিস্থিতি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। টানা পাঁচ দিন ধরে এই জনপদে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। এদিকে চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যেখানে টানা আট দিন ধরে শৈত্যপ্রবাহ চলছে। ঘন কুয়াশার কারণে সড়ক ও মহাসড়কগুলোতে যান চলাচল বিঘ্নিত হচ্ছে এবং তীব্র শীতের কারণে সাধারণ মানুষ বিশেষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছে না।

শীতের প্রকোপে সবচেয়ে বেশি কষ্টে আছেন খেটে খাওয়া মানুষ। তীব্র শীত উপেক্ষা করে যারা কাজের সন্ধানে বের হচ্ছেন, তারা পড়েছেন চরম বিপাকে। বিশেষ করে ভ্যানচালক, হোটেল শ্রমিক ও দিনমজুরদের দৈনন্দিন আয় কমে গেছে। অনেক জায়গায় হাড়কাঁপানো শীত থেকে বাঁচতে খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা নেওয়ার চেষ্টা করছেন শীতার্ত মানুষ। কুড়িগ্রামসহ বিভিন্ন জেলায় শীতজনিত রোগের প্রকোপ বাড়ছে, ফলে হাসপাতালগুলোতে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, সোমবার সারা দেশের তাপমাত্রা রোববারের তুলনায় কিছুটা বাড়লেও আগামী বৃহস্পতিবার থেকে পুনরায় তাপমাত্রা কমতে শুরু করতে পারে। তবে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম বিভাগে আজ তাপমাত্রা কিছুটা হ্রাসের সম্ভাবনা রয়েছে। বর্তমানে নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যান্য স্থানে হালকা কুয়াশা পড়তে পারে।

সাধারণত কোনো এলাকায় তাপমাত্রা ৮ দশমিক ১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। বর্তমানে দেশের আট জেলায় এ অবস্থা বিরাজমান থাকলেও হিমেল বাতাসের কারণে শীতের তীব্রতা আরও বেশি অনুভূত হচ্ছে। আগামী কয়েকদিন এই মৃদু শৈত্যপ্রবাহ ও কুয়াশার দাপট অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

১০

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

১১

ব্রাজিলের সামনে এবার মিসর

১২

আগামী পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর

১৩

ফ্ল্যাটে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ, শরীরে আঘাতের চিহ্ন

১৪

সিলেটের কৃষিপণ্য বিদেশে রপ্তানির উদ্যোগ নেওয়া হচ্ছে : সিসিক প্রশাসক

১৫

আসছে পূর্ণ সূর্যগ্রহণ, দিনে-দুপুরে নেমে আসবে অন্ধকার

১৬

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল বিএনপি নেতার

১৭

আইভীকে ‘শীর্ষ সন্ত্রাসী’ আখ্যা দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৮

গাজায় বিয়ের অনুষ্ঠানে ইসরায়েলি হামলা, নিহত ৫

১৯

সরকারি দলের বৈঠক / এমপি-মন্ত্রীদের জনগণের কাছে সরকারি সেবার সুফল পৌঁছানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X