ইশরাত লিটন, পটুয়াখালী
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬, ০১:০৫ পিএম
প্রিন্ট সংস্করণ
পটুয়াখালী

দুই আসনে ধানের শীষের জয়ের সম্ভাবনা

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

পটুয়াখালী জেলার চারটি আসনেই জমে উঠেছে নির্বাচনী মাঠ। প্রতিটি আসনেই একাধিক শক্তিশালী প্রার্থীর অংশগ্রহণে ভোটের লড়াই হয়ে উঠেছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। সাধারণ মানুষের মধ্যে চালানো অনানুষ্ঠানিক জরিপ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, একটি আসনে দাঁড়িপাল্লা, দুটিতে ধানের শীষ স্পষ্ট এগিয়ে থাকলেও একটি আসনে ফল নিয়ে রয়েছে বড় ধরনের অনিশ্চয়তা।

পটুয়াখালী-১: এ আসনে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল লড়াই হবে বিএনপির আলতাফ হোসেন চৌধুরী, জামায়াত সমর্থিত ১০ দলীয় জোটের প্রার্থী ঈগল প্রতীকের মোহাম্মদ আব্দুর ওহাবের মধ্যে। অন্য প্রার্থীদের মধ্যে রয়েছেন ইসলামী আন্দোলনের মো. ফিরোজ আলম, জাসদের গৌতম চন্দ্র শীল, জাতীয় পার্টির আ. মান্নান ও গণঅধিকার পরিষদের মো. শহিদুল ইসলাম ফাহিম। তবে স্থানীয়রা ধানের শীষ প্রতীকের আলতাফ হোসেন চৌধুরীর জয়ের সম্ভাবনা বেশি দেখছেন।

পটুয়াখালী-২: এ আসনে পাঁচজন নির্বাচনী দৌড়ে রয়েছেন। বিএনপির সহিদুল আলম তালুকদার, জামায়াতের শফিকুল ইসলাম মাসুদ, ইসলামী আন্দোলনের মালেক হোসেন, আমার বাংলাদেশ পার্টির মো. রুহুল আমিন ও গণঅধিকার পরিষদের মো. হাবিবুর রহমান।

এখানে বিএনপি জোট ও জামায়াত প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চললেও সর্বশেষ জরিপে জামায়াত সমর্থিত প্রার্থী শফিকুল ইসলাম মাসুদ সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছেন।

পটুয়াখালী-৩: জেলার সবচেয়ে আলোচিত ও ঝুঁকিপূর্ণ আসন হিসেবে বিবেচিত হচ্ছে পটুয়াখালী-৩। এখানে বিএনপি জোটের নুরুল হক নুর (ট্রাক), জামায়াত সমর্থিত প্রার্থী মুহম্মদ শাহ আলম (দাঁড়িপাল্লা), স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন (ঘোড়া) এবং ইসলামী আন্দোলনের আবু বকর সিদ্দিকসহ (হাতপাখা) পাঁচজন প্রার্থী মাঠে রয়েছেন।

বিশেষ করে নুরুল হক নুর ও স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন—এ দুই হেভিওয়েট প্রার্থীর তুমুল প্রচার-প্রচারণায় ভোটের হিসাব জটিল হয়ে উঠেছে। কে জিতবেন, তা এখনই নিশ্চিত করে বলা কঠিন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

পটুয়াখালী-৪: এ আসনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপির এ বি এম মোশাররফ হোসেন, জামায়াত সমর্থিত ১০ দলীয় জোটের ডা. জহির উদ্দিন আহম্মেদ (দেয়াল ঘড়ি), ইসলামী আন্দোলনের মোস্তাফিজুর রহমান এবং গণঅধিকার পরিষদের মো. রবিউল হাসান। সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী, এখানে বিএনপির প্রার্থী এ বি এম মোশাররফ হোসেনের জয়ের সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি বলে মনে করছেন ভোটাররা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

ইরান ও ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

১০

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

১১

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৪৭

১২

নৌবাহিনীতে চাকরির সুযোগ, পদ ২১৪

১৩

বলিউডের বৈষম্য ও মানসিক যন্ত্রণা নিয়ে মুখ খুললেন তাপসী পান্নু

১৪

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে টোল আদায়ের বৈধতা দিলেন পৌর প্রশাসক

১৫

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ দিল সরকার

১৬

শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শিগগিরই, হাইকোর্টে পৌঁছেছে পেপারবুক

১৭

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১৮

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

১৯

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

২০
X