কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬, ০১:০১ পিএম
প্রিন্ট সংস্করণ

‘গাড়ি-জমি বাপ দিছে, আমি কেন জেল খাটব’

সৈয়দ সোহানুর রহমান সিয়াম। ছবি : কালবেলা
সৈয়দ সোহানুর রহমান সিয়াম। ছবি : কালবেলা

প্রশ্নফাঁস কাণ্ডে আলোচিত সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক চেয়ারম্যানের গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনের ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল সোমবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় এ রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডের আদেশের পর বিকেল ৩টা ৪৩ মিনিটে আদালতের হাজতখানা থেকে বের করে সিয়ামকে প্রিজনভ্যানে নেওয়া হয়। আদালত প্রাঙ্গণে প্রিজনভ্যানের জানালার ফাঁক দিয়ে মাথা উঁচু করে সাংবাদিকদের উদ্দেশে সিয়াম বলেন, ‘৩৫ লাখ টাকার সম্পত্তি বাপ আমারে দিছে। এর মধ্যে ৮ লাখ টাকার জায়গা, ২৫ লাখ টাকার একটি গাড়ি। আমি কি কামাইছি? বাপে আমারে দিছে। এটার জন্য আমি কীভাবে দুদকের মামলায় আসলাম?’

সিয়াম আরও বলেন, ‘আমার বাবার রিমান্ড চলতেছে। দেখা করতে গেছিলাম। তখন আমাকে ধরে নিয়ে আসছে।’ বাবা নির্দোষ কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দুদক থেকে চার্জশিট দিক। বাপ কয় টাকার দুর্নীতি করছে বিচার করুক। আমার সমস্যা নাই তো। আমার বাবা যদি কোনো অন্যায় করে, সেটার বিচার হবে। আমার সমস্যা নাই।’ তিনি আরও বলেন, ‘সে (বাবা) আমাকে গাড়ি-জমি দিছে, এটার জন্য আমি জেল খাটবো কেন? ৩৫ লাখ টাকার সম্পত্তি কার নাই?’

রিমান্ড মঞ্জুরের পর সিয়াম তার আইনজীবীদের উদ্দেশে বলেন, ‘রিমান্ড নিক, সমস্যা নেই। বলব আমি তো কোনো অন্যায় করিনি।’

এর আগে দুদকের সহকারী পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা আল আমিন তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করেন। এসময় সিয়ামের পক্ষে আইনজীবী তৌহিদুল ইসলাম রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন। অন্যদিকে, দুদকের পক্ষে পাবলিক প্রসিকিউটর তরিকুল ইসলামসহ আরও কয়েকজন আইনজীবী রিমান্ডের পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত সিয়ামকে ৪ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত ৫ জানুয়ারি দুদক পিএসসির সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী, তার স্ত্রী শাহরিন আক্তার শিল্পী এবং ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামের বিরুদ্ধে মামলা করে। মামলায় ছাত্রলীগ নেতা সিয়ামের বিরুদ্ধে ৩ কোটি ৩০ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এটাই হয়তো সিন্থেসিস, আমরা বুঝিনি এতদিন: মাহফুজ আলম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

১০

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১১

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

১২

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

১৩

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১৪

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১৫

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১৬

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৭

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৮

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৯

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

২০
X