বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৩, ০২:৫৮ এএম
আপডেট : ০১ নভেম্বর ২০২৩, ০৭:৫৪ এএম
প্রিন্ট সংস্করণ

পদ্মার বুক চিরে যাত্রীবাহী ট্রেন ছুটবে আজ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গাড়িতে চেপে মানুষ প্রমত্ত পদ্মা পাড়ি দিচ্ছে এক বছরেরও বেশি সময় ধরে। এবার এর সঙ্গে যুক্ত হচ্ছে যোগাযোগের আরেক মাধ্যম। আজ বুধবার থেকে পদ্মা সেতু হয়ে ঢাকা-ভাঙ্গা পথে শুরু হচ্ছে যাত্রীবাহী ট্রেন চলাচল। শুরুতে এ পথে চলবে দুটি ট্রেন সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপোল এক্সপ্রেস।

রেলওয়ে সূত্রে জানা গেছে, আজ থেকে সুন্দরবন এক্সপ্রেস এবং আগামীকাল বৃহস্পতিবার থেকে বেনাপোল এক্সপ্রেস (বেনাপোল- যশোর-খুলনা-পোড়াদহ-কুষ্টিয়া কোর্ট-রাজবাড়ী-ফরিদপুর-পদ্মা সেতু-ঢাকার কমলাপুর) চলাচল করবে।

সুন্দরবন এক্সপ্রেসের জন্য ২৯টি এবং বেনাপোল ও মধুমতি এক্সপ্রেসের জন্য ২৮টি স্টেশন ধরে ভাড়া নির্ধারণ করা হয়েছে। ঢাকা থেকে ভাঙ্গা স্টেশন পর্যন্ত ৭৭ কিলোমিটার দূরত্বের ভাড়া ধরা হয়েছে মেইল ট্রেনে ৮০ টাকা, কমিউটার ১০০ টাকা, শোভন চেয়ার ২৩০ টাকা, এসি চেয়ার ৪৪৩ টাকা, এসি সিট ৫২৯ টাকা এবং এসি বার্থ ৭৯৪ টাকা। শোভন চেয়ারে ঢাকা থেকে যশোরের ভাড়া ৪৫৫ টাকা। ঢাকা থেকে খুলনা ৫০০ টাকা।

রেলের মহাপরিচালক কামরুল আহসান বলেন, যাত্রীদের সুবিধার জন্য ভাড়া কমানো হয়েছে। শুরুতে দুটি ট্রেন চললেও নভেম্বরের শেষ দিকে ট্রেনের সংখ্যা আরও বাড়বে।

রেলওয়ে সূত্র বলছে, ভাড়ার এ ছাড় সাময়িক। ভাঙ্গা থেকে গোপালগঞ্জ ও নড়াইল হয়ে যশোর পর্যন্ত নতুন রেললাইন তৈরি হচ্ছে। এ পথে রেল চলাচল শুরু হলে খুলনা ও বেনাপোল পর্যন্ত দূরত্ব কমবে। তখন ‘পন্টেজ চার্জ’ আগের জায়গায় ফিরিয়ে নেওয়া হবে।

গত বছরের ২৫ জুন পদ্মা সেতু চালু করা হয়। দ্বিতল এ সেতুর ওপর দিয়ে যানবাহন চলছে। নিচ দিয়ে চলবে ট্রেন। ১০ অক্টোবর ঢাকা-ভাঙ্গা পথে ট্রেন চলাচল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১০

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১১

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১২

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৩

পর্তুগালের একাদশ ঘোষণা

১৪

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৫

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৬

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১৭

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৮

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

১৯

বিশ্বকাপের এক রেকর্ডময় দিন

২০
X