কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ২৭ জুন ২০২৩, ১০:০৮ এএম
প্রিন্ট সংস্করণ

ঢাকা-১৭-তেও একতারা হিরো আলমের

আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম
আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনেও একতারা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। গতকাল সোমবার রিটার্নিং অফিসার মুনীর হোসাইন প্রার্থীদের প্রতীক বরাদ্দ করেন। এর আগে বগুড়ায় দুটি আসনের উপনির্বাচনে একতারা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে হেরেছিলেন আলোচিত প্রার্থী হিরো আলম।

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে অন্য প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের মোহাম্মদ এ আরাফাত নৌকা প্রতীকে, জাতীয় পার্টির সিকদার আনিসুর রহমান (লাঙ্গল), বাংলাদেশ কংগ্রেসের রেজাউল ইসলাম স্বপন (ডাব), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের আকতার হোসেন (ছড়ি), জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান (গোলাপ ফুল), তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান সোনালি আঁশ প্রতীক নিয়ে ভোটের মাঠে থাকবেন।

প্রতীক পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় হিরো আলম বলেন, আমি একতারা প্রতীক চেয়েছিলাম। এটিই বরাদ্দ পেয়েছি। এখন সুষ্ঠু নির্বাচনের অপেক্ষা। ১৭ জুলাই ব্যালট পেপারের মাধ্যমে এই আসনের উপনির্বাচনে ভোট হবে।

প্রার্থিতা ফিরে পেলেন তারিকুল

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী তারিকুল ইসলাম ভূঞার মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে নির্দেশ দেন আদালত। তারিকুল ইসলামের আবেদনের শুনানি করে গতকাল সোমবার বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের বেঞ্চ ওই আদেশ দেন।

আদালতে তারিকুল ইসলামের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ওজি উল্লাহ। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট আজিম উদ্দিন পাটোয়ারি ও শাহ মো. বাবর। গত ১৮ জুন স্বতন্ত্র প্রার্থী তারিকুলসহ ৮ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। এরপর রিট করেন তরিকুল ইসলাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১০

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১১

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১২

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৩

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৪

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৫

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৬

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৭

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৮

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৯

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

২০
X