বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৩, ০২:৪৮ এএম
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ০২:৫৩ এএম
প্রিন্ট সংস্করণ

ঋণ বেড়েছে তথ্যমন্ত্রীর, সম্পদ কমেছে স্ত্রীর

নির্বাচনী হলফনামা
ঋণ বেড়েছে তথ্যমন্ত্রীর, সম্পদ কমেছে স্ত্রীর

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৭ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। গত পাঁচ বছরে এ মন্ত্রীর বার্ষিক আয় বাড়েনি; বরং কমেছে। এ ছাড়া সব ধরনের ঋণ বেড়েছে তার। একই সময়ে তার স্ত্রী নুরান ফাতেমারও সম্পদ কমেছে। নির্বাচনী হলফনামা থেকে এসব তথ্য জানা গেছে।

২০১৮ সালের নির্বাচনী হলফনামায় হাছান মাহমুদের কোনো ব্যাংক ঋণ ছিল না। এবারের হলফনামায় ব্যাংক ঋণের পরিমাণ ১ কোটি ২৫ লাখ টাকা দেখানো হয়েছে। হলফনামায় বিশ্লেষণে দেখা যায়, তথ্যমন্ত্রীর এবার সব ধরনের ঋণের পরিমাণ গতবারের চেয়ে বেড়েছে। গত নির্বাচনের হলফনামা অনুযায়ী তার ঋণ ছিল ১ কোটি ২১ লাখ টাকা। এবার তার ঋণ ২ কোটি ২৮ লাখ টাকা। অর্থাৎ ঋণের পরিমাণ বেড়েছে ১ কোটি ৭ লাখ টাকা।

হলফনামায় দেখা গেছে, গত পাঁচ বছরে ড. হাছানের আয় ও ব্যয় দুটি উল্লেখযোগ্যহারে কমেছে। গতবারের হলফনামায় বার্ষিক আয় ছিল ২৬ লাখ ৬২ হাজার টাকা। এবার সেখানে আয় ১৭ লাখ ৬৪ হাজার টাকা। আয়ের উৎস হিসেবে পৈতৃকসূত্রে প্রাপ্ত কৃষিজমি, বাড়িভাড়া, মন্ত্রী হিসেবে প্রাপ্ত বেতনভাতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন/ভিজিটিং শিক্ষক হিসেবে প্রাপ্ত বেতন দেখিয়েছেন সরকারের প্রভাবশালী এ মন্ত্রী।

অন্যদিকে, তার স্ত্রী নুরান ফাতেমার নামে হলফনামায় ঘোষিত স্থাবর

সম্পত্তি ২০১৮ সালের তুলনায় এবার কমেছে। ২০১৮ সালের হলফনামায় স্ত্রীর নামে রাঙ্গুনিয়ায় যে ৩ একর জায়গা দেখানো হয়েছিল, তা এখন আর নেই। কিছু জমি এতিমখানার জন্য দান করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১০

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১১

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১২

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১৩

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৪

পর্তুগালের একাদশ ঘোষণা

১৫

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৬

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৭

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১৮

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৯

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

২০
X