রশীদ মামুন, চট্টগ্রাম
প্রকাশ : ০৪ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ০৪ জুলাই ২০২৩, ১১:০১ এএম
প্রিন্ট সংস্করণ

জহুর আহমদ চৌধুরীর কবর অযত্ন-অবহেলায়

সচেতন মহলে ক্ষোভ
নগরীর দামপাড়া পল্টন রোডে জহুর আহমদ চৌধুরীর কবর। ছবি : কালবেলা
নগরীর দামপাড়া পল্টন রোডে জহুর আহমদ চৌধুরীর কবর। ছবি : কালবেলা

বহু পরিচয়ে সুপরিচিত জহুর আহমদ চৌধুরী। তিনি চট্টগ্রাম আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা, শ্রমিক নেতা, ভাষাসৈনিক, নির্বাচিত জনপ্রতিনিধি, মুক্তিযুদ্ধের সংগঠক ও বঙ্গবন্ধুর মন্ত্রিসভার সদস্য। মৃত্যুর আগমুহূর্ত পর্যন্ত ছিলেন সরকারের পূর্ণমন্ত্রী। সেই জহুর আহমদ চৌধুরীর কবরটি পড়ে আছে অযত্ন-অবহেলায়।

চট্টগ্রাম নগরীর দামপাড়া পল্টন রোডের কবরস্থানে তিনি শায়িত আছেন তারই আধ্যাত্মিক গুরু হজরত দানিশ শাহ চিশতির (রহ.) মাজারের পাশেই। জহুর আহমদ চৌধুরীর বড় ছেলে শহীদ সাইফুদ্দিন খালেদ চৌধুরীর কবরও এ জায়গায়। তিনি পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে মুখোমুখি লড়াইয়ে প্রাণ দিয়েছিলেন।

জহুর আহমদ চৌধুরী ১৯৭৪ সালের ১ জুলাই মারা যান। তার মৃত্যুতে জাতীয় সংসদে শোক বিবৃতিতে তাকে আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা হিসেবে আখ্যায়িত করেন সংসদ নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুক্তিযুদ্ধের সময় জহুর আহমদ কলকাতা থেকে বহু দূরে বিচ্ছিন্ন অবস্থায় আগরতলায় অবস্থান করে চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা, ঢাকা, কিশোরগঞ্জ এবং বৃহত্তর ময়মনসিংহের বিস্তীর্ণ এলাকায় ‘লিবারেশন কাউন্সিল ইস্টার্ন জোন’ গঠন করে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন।

কবরস্থানটির প্রবেশপথেই রয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশনের একটি স্থায়ী ডাস্টবিন। ছড়িয়ে-ছিটিয়ে থাকা ডাস্টবিনের ময়লা-আবর্জনা ও দুর্গন্ধ যেন সবাইকে অভ্যর্থনা জানায়। প্রতিবছর ১ জুলাই জহুর আহমদ চৌধুরীর কবরে ফুল দিতে যান বিশিষ্ট রাজনীতিবিদ, আওয়ামী লীগ নেতা, জনপ্রতিনিধি, মন্ত্রী, এমপিসহ সর্বস্তরের নেতাকর্মী। শ্রদ্ধা জানাতে ছুটে যান সিটি করপোরেশনের মেয়র-কাউন্সিলররা। কিন্তু কারও চোখে পড়ে না ডাস্টবিনটি! সরে না ডাস্টবিন।

জহুর আহমদ চৌধুরীর ছেলে নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘কবরস্থান নিয়ে এমন অযত্ন-অবহেলা আর সহ্য হচ্ছে না। ইচ্ছে করছে, দেশ ছেড়ে চলে যাই। আমাদের কোনো দাম নেই। কোনো অবদান নেই।’

জহুর আহমদ চৌধুরীর দ্বিতীয় সন্তান চট্টগ্রাম নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন চৌধুরী। তিনি বলেন, ‘ইচ্ছে করলেও ত্যাগী ও দেশপ্রেমিক কারও স্মৃতিচিহ্ন কেউ মুছে ফেলতে পারে না। এমন একদিন আসবে, যেদিন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের কবর খুঁজে খুঁজে বের করবে পরবর্তী প্রজন্ম। তাদের যথাযথ সম্মান জানাবে জাতি।’

এ প্রসঙ্গে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সহসভাপতি নঈম উদ্দিন চৌধুরী বলেন, ‘জহুর আহমদ চৌধুরীর মতো গুণীজনের কবরস্থানে ঢোকার পথে স্থায়ী ডাস্টবিন কোনোভাবেই শোভন নয়। এটি দ্রুত অন্যত্র সরিয়ে ফেলা জরুরি। এসব বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও সচেতন হতে হবে। তবে বিকল্প জায়গা না পেলে প্রয়োজনে ওই এলাকায় ভ্রাম্যমাণ ডাস্টবিন চালু করা যায় কি না, তা ভাবতে হবে।’

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও স্থানীয় বাগমনিরাম ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন গতকাল সোমবার কালবেলাকে বলেন, ‘ডাস্টবিনটির বয়স প্রায় ৪৯ বছর। বর্তমানে এটি সরিয়ে ফেলতে চিন্তাভাবনা চলছে।’

সিটি মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম কালবেলাকে বলেন, ‘বিষয়টি নিয়ে মৌখিক অভিযোগ পেয়েছি। ময়লা-আবর্জনা ফেলার বিকল্প জায়গা খোঁজা হচ্ছে। এ ছাড়া সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) নির্মাণের চিন্তাভাবনাও আছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিভোর্স দিয়ে ১০৯ কোটি টাকা পেলেন ভারতীয় বংশোদ্ভূত নারী

গাছের ডালে ঝুলছিল চাকরিচ্যুত সেনাসদস্যের মরদেহ

কুড়িগ্রামে অগ্নিকাণ্ডে ১০৫টি দোকান পুড়ে গেছে

৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, প্রতিবেশী যুবক গ্রেপ্তার

কখন, কীভাবে দেখবেন বাংলাদেশ-সান মারিনো ম্যাচ

ভিক্ষুকের ১৬০ টাকা ছিনতাই, কিশোর গ্যাং লিডারকে পুলিশে দিলেন বিএনপি নেতারা

ফুটবলের ওপারে

বাংলাদেশের যে তিন চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

কুমিল্লায় পাঁচ মাসে এইডসে ৭ জনের মৃত্যু, আক্রান্ত অধিকাংশ সমকামী

থেমে নেই ইসরায়েলি বাহিনী, লেবাননে আবারও হামলা

১০

খেলতে পারবেন না নেইমার

১১

মার্কিন প্রতিনিধি পরিষদ / ইউক্রেন সহায়তা ও রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা বিল পাস

১২

নওগাঁয় এনসিপির দুই নেতাকে শোকজ

১৩

টাঙ্গাইলে দুই গ্রামবাসীর সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

১৪

দৌলতদিয়া ফেরিঘাটে যেভাবে পড়ে গেল বাস

১৫

শুক্রবার কমলো স্বর্ণের দাম, বিশ্ববাজারে আশঙ্কার কারণ কী

১৬

দৌলতদিয়া ঘাটে পদ্মায় পড়ে যাওয়া বাসের সর্বশেষ পরিস্থিতি

১৭

ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ নিহত ৩

১৮

পৃথিবী থেকে হারিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ, তালিকায় আরও ১৬ অঞ্চল

১৯

যমুনা সেতু পশ্চিম মহাসড়কে ১২ কিলোমিটারজুড়ে তীব্র যানজট

২০
X