কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ০৫ জুলাই ২০২৩, ১০:০৪ এএম
প্রিন্ট সংস্করণ

সারা দেশে তিন দিন বৃষ্টি বাড়বে ঢাকায় বাড়বে গরম

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মৌসুমি বায়ুর সক্রিয়তা কমে যাওয়ায় গেল দুদিনে বৃষ্টির প্রবণতা কমে গেছে। তবে আগামী তিন দিনে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে এ সময়ে ঢাকায় তুলনামূলক কম বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে তাপমাত্রাও কিছুটা বাড়তে পারে।

দক্ষিণাঞ্চলে ঈদের পর থেকেই সেভাবে বৃষ্টি নেই। বৃষ্টি কম দক্ষিণ-পশ্চিমাঞ্চলেও। মধ্যাঞ্চলে মৌসুমি বায়ুর সক্রিয়তাও কমেছে। গত সোমবার সকালে রাজধানীর কোথাও কোথাও হালকা বৃষ্টি হলেও মঙ্গলবার সকাল থেকেই রোদের তীব্রতা অনুভূত হয়েছে। বেড়েছে গরমও।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবদুল হামিদ বলেন, রংপুর, সিলেট, ময়মনসিংহ অঞ্চলে বৃষ্টি বেশি হবে। যেখানে মৌসুমি বায়ুর প্রভাব বেশি সেখানে ভারি বৃষ্টি হবে। তবে ঢাকায় বৃষ্টি কম হবে বলে স্বাভাবিকভাবেই তাপমাত্রা কিছুটা বাড়বে।

তিনি বলেন, আগামী ১০ থেকে ১১ জুলাইয়ের দিকে সিলেট, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বেশি হতে পারে। এ সময় দক্ষিণাঞ্চলের দিকে বিশেষ করে কক্সবাজারে বৃষ্টি হতে পারে। তবে তা তুলনামূলক কম।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ুর বর্ধিতাংশের অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশে মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

গত সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত সিলেটে সর্বোচ্চ ৮৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ঢাকায় বৃষ্টি হয়েছে দুই মিলিমিটার। চট্টগ্রাম, বরিশাল ও খুলনার বেশিরভাগ অঞ্চলে বৃষ্টি নেই। হলেও খুবই সামান্য। এ সময়ে রাজশাহী বিভাগের বৃষ্টির প্রবণতা বেশি ছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X