রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ০৫:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগের যারা অপরাধ করেনি, তাদের নিরাপত্তার দায়িত্ব সরকারের : ফয়জুল করীম

বরিশাল প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মুফতি সৈয়দ মোহাম্মাদ ফয়জুল করীম। ছবি : কালবেলা
বরিশাল প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মুফতি সৈয়দ মোহাম্মাদ ফয়জুল করীম। ছবি : কালবেলা

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির এবং বরিশাল সদর ও বাকেরগঞ্জ আসনে দলটির মনোনীত প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, আওয়ামী লীগের যারা অপরাধ করেনি, তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের। তারা যাদের পছন্দ করবে তাকেই ভোট দেবে।

বুধবার (২১ জানুয়ারি) রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নির্বাচনের প্রতীক গ্রহণের পর দুপুরে বরিশাল প্রেস ক্লাবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

আসামি না হলেও যাকে-তাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে অভিযোগ করে মুফতি ফয়জুল করীম বলেন, বিগত দিনে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। ১২ ফেব্রুয়ারি নিরাপত্তার সঙ্গে মানুষ ভোটাধিকার প্রয়োগ করবে। নির্বাচনে প্রশাসন যেন একদিকে ঝুঁকে না পড়েন। দখলদারি কালো টাকার ব্যবহার যাতে নির্বাচনে না হয়।

কাউকে হয়রানি না করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি আরও বলেন, হয়রানি বন্ধ না হলে লেভেল প্লেইং ফিল্ড থাকবে না।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ফয়জুল করীম বলেছেন, বর্তমানে ইসলামী আন্দোলন বাংলাদেশ নতুনভাবে কোনো জোটে যাওয়ার আর সুযোগ নেই। অবশ্যই শরিয়াভিত্তিক কোরআন ও সুন্নাহর ভিত্তিতে যদি আইন প্রণয়ন করে এবং সুযোগ হয় তবে আবার হবে।

তিনি বলেন, আমাদের এক বাক্সের মূল থিমটা ছিল ইসলামের পক্ষে একটা বাক্স। কিন্তু পরে দেখলাম তারা ইসলামের নীতি থেকে সরে গেছে। তাই ইসলামী আন্দোলন জোট ছেড়েছে। এখন ইসলামের পক্ষে হাতপাখার একটা বাক্স আছে।

জামায়াতের সঙ্গে জোটগতভাবে ভোট না করার কথা জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের এ প্রার্থী বলেন, এককভাবেই মাঠে থাকবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইনসাফের বাংলাদেশ গড়তে গণমাধ্যমকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে। নির্বাচিত হলে দুর্নীতি মুক্ত বরিশাল গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

মতবিনিময় সভায় ইমলামী আন্দোলন বাংলাদেশর কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনে হাতপাখা প্রতীকের মনোনীত প্রার্থী মুফতি সৈয়দ এছহাক মোহাম্মাদ আবুল খায়েরসহ দলটির জেলা ও মহানগরের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওয়েব পোর্টাল অগ্রদূতের যাত্রা শুরু

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১০

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১১

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১২

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১৩

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১৪

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১৫

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

১৬

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

১৭

ব্রাজিলের সামনে এবার মিসর

১৮

আগামী পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর

১৯

ফ্ল্যাটে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ, শরীরে আঘাতের চিহ্ন

২০
X