কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৪, ০৩:৩৪ এএম
আপডেট : ০৮ মার্চ ২০২৪, ০৭:৫২ এএম
প্রিন্ট সংস্করণ
বিচিত্র

পিঁপড়া থেকে বাঁচতে গুঁড়িয়ে দিল গোটা বাড়ি

পিঁপড়া থেকে বাঁচতে গুঁড়িয়ে দিল গোটা বাড়ি

পিঁপড়া আমাদের আশপাশে সবখানেই আছে। এক-দুবার পিঁপড়ার কামড় খাইনি এমন ঘটনা আমাদের জীবনে ঘটেনি। এ প্রাণীর কারণে অনেকের বড় ক্ষতিও হতে পারে। তাই বলে কেউ কখনো শুনেছেন যে কালো পিঁপড়ার অত্যাচার থেকে বাঁচতে গোটা বাড়িঘরই গুঁড়িয়ে দিয়েছেন কেউ। সত্যি এমন ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের জাবালপুরে।

স্থানীয় শাহপুরার খায়রি গ্রামের একটি মাটির বাড়িতে দুই শিশুসন্তান আর স্ত্রী রামবতীকে নিয়ে বসবাস করতেন সুখচাইন। ওই বাড়িতে কালো পিঁপড়ার বাড়াবাড়িতে একসময় অতিষ্ঠ হয়ে ওঠেন তারা। প্রায় বাচ্চাদের কামড়াত সেগুলো। তাই সেগুলো তাড়াতে বিভিন্ন উপায় অবলম্বন করেন গৃহকর্তা। তবে তিনি ব্যর্থ হন এবং দিন দিন বাড়তে থাকে পিঁপড়ার দল।

দুই বছর ধরে এ যন্ত্রণা ভোগ করার পর সুখচাইন উদ্বেগের কথা জানালেন গ্রামবাসীকে। একসময় তারা বিশ্বাস করতে শুরু করেন যে এগুলো ভূতের উৎপাত। পরে সুখচাইন সিদ্ধান্ত নিলেন বাড়িটি গুঁড়িয়ে দেওয়ার।

একসময় সুখচাইন পিক্যাক্স (হাতলযুক্ত খননের বিশেষ যন্ত্র) হাতে নেমে পড়লেন ঘরটি ভাঙতে। ভেঙে গুঁড়িয়ে দিলেন পুরো বাড়িটিই। কয়েক ঘণ্টায় পুরো বসতঘরটিই পরিণত হয় ধুলোবালিতে। যাই হোক, আপাতত পিঁপড়ার সমস্যার সমাধান হলেও তারা এখন গৃহহীন। তারা এমন বাড়ি চান যেখানে সত্যি পিঁপড়ার কোনো সমস্যা থাকবে না। সূত্র: নিউজএইটিন

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোস্টগার্ডের অভিযান, টেকনাফে ২০ কেজি গাঁজা জব্দ

ইকরার মৃত্যু : আদালতে আত্মসমর্পণ করলেন অভিনেতা আলভী 

প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিচ্ছে সরকার : ববি হাজ্জাজ

প্রবাসীর স্ত্রী-সন্তান নেয়ে গেল ‘জিনের বাদশা’

২৩ জুন নিয়ে আওয়ামী লীগ পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে: মীর শাহে আলম

পদ্মা সেতুর পিলারের পাশের মাটি সরানোর কারণ জানালেন মন্ত্রী

আর্জেন্টিনার পরের ম্যাচ কবে, প্রতিপক্ষ কে

‘বিয়ের আশ্বাস দিয়েই আরিফ আমার সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন’

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে প্রতিক্রিয়া জানাল সৌদি আরব

সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম : সেনাপ্রধান 

১০

কেমব্রিজ ইউনিভার্সিটির রড স্মিথের সঙ্গে মাহাদী আমিনের বৈঠক

১১

দেশের যেসব অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির শঙ্কা

১২

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ

১৩

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও দুই শিশুর মৃত্যু

১৪

কালো পলিথিনের প্যাকেটে ছিল নবজাতক, ইউএনওর উদ্যোগে চমেকে ভর্তি

১৫

১৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৬

মেসিকে দলে সাইন করানোর কথা ভাবছি: ব্রাজিল প্রেসিডেন্ট

১৭

যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে, এলাকায় উৎসবের আমেজ

১৮

মোদি দেখতে দেবদূত হলেও ভেতরে ‘কিলার’, বললেন ট্রাম্প

১৯

এইচএসসি ২০২৬ : স্বপ্নের শিখরে পৌঁছানোর কৌশল, পরিমিত পরিকল্পনা ও নিয়মিত অনুশীলনে যুদ্ধজয়

২০
X