কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৪, ০৪:১৩ এএম
আপডেট : ০৬ এপ্রিল ২০২৪, ০৮:৪৩ এএম
প্রিন্ট সংস্করণ

বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক-সাংস্কৃতিক সম্পর্ক বাড়াবে কংগ্রেস

ইশতেহার ঘোষণা
বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক-সাংস্কৃতিক সম্পর্ক বাড়াবে কংগ্রেস

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস প্রতিবেশী দেশ বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক বাড়াবে। আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে গতকাল শুক্রবার যে দলীয় ইশতেহার প্রকাশ করে কংগ্রেস, তার বৈদেশিক নীতি অংশে এ কথা বলা হয়েছে। ইশতেহারের এ অংশে ভারতের নিকটতম প্রতিবেশীদের প্রতি আরও বেশি মনোযোগ দেওয়া হবে বলে উল্লেখ করেছে ভারতের ঐতিহ্যবাহী দলটি। খবর হিন্দুস্তান টাইমসের।

ভারতের রাজধানী নয়াদিল্লিতে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সদর দপ্তরে এ ইশতেহার প্রকাশ করা হয়। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এ নির্বাচনী ইশতেহার প্রকাশ করেন। এ সময় তার পাশে ছিলেন দলের দুই সাবেক সভাপতি সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী ছাড়াও শীর্ষস্থানীয় নেতারা। নির্বাচনী ইশতেহারকে ‘নয়া পত্র’ নামে অভিহিত করেছে কংগ্রেস। এতে তিন ‘ডব্লিউ’র ওপর জোর দেওয়া হয়েছে : ওয়ার্ক, ওয়েলফেয়ার এবং ওয়েলথ। পাঁচটি স্তম্ভের মাধ্যমে ন্যায়বিচারের প্রতি কংগ্রেসের প্রতিশ্রুতিকে জোরদার করা হয়েছে: ইয়ুথ জাস্টিস, জেন্ডার জাস্টিস, ফার্মার্স জাস্টিস, ওয়ার্কার্স জাস্টিস এবং ইকুইটি জাস্টিস। ইশতেহারের ‘বৈদিশিক নীতি’ অংশে বলা হয়েছে, ভারতের নিকটতম প্রতিবেশীদের প্রতি আরও বেশি মনোযোগ দেবে কংগ্রেস।

বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক প্রসঙ্গে বলা হয়েছে, ‘আমরা দক্ষিণ এশিয়ার দুই সর্বাধিক জনবহুল দেশ ভারত এবং বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক বৃদ্ধি করব।’ দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলো সম্পর্কে এতে বলা হয়, আমরা নেপাল ও ভুটানের সঙ্গে আমাদের বিশেষ সম্পর্কের প্রাধান্য পুনঃপ্রতিষ্ঠিত করব এবং নিজেদের পারস্পরিক সুবিধার জন্য তাদের শক্তিশালী করব। আমরা দুই দেশের মধ্যে রাজনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক পুনরুদ্ধার করতে শ্রীলঙ্কার সঙ্গে কাজ করব। আমরা শ্রীলঙ্কাকে রাজনৈতিক সমস্যা সমাধানে (বিশেষ করে তামিলদের) সহায়তা করব। আমরা মালদ্বীপের সঙ্গে সম্পর্ক ঠিক করব এবং মিয়ানমারের জনগণের রাজনৈতিক ও মানবাধিকার রক্ষায় দেশটির সঙ্গে কাজ করব। আর পাকিস্তানের সঙ্গে সম্পৃক্ততা নির্ভর করবে মূলত আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের অবসান ঘটাতে দেশটির সদিচ্ছা এবং ক্ষমতার ওপর। ইশতেহারে বলা হয়েছে, কংগ্রেস ভারতের আন্তর্জাতিক ভাবমূর্তি ঠিক করতে কাজ করবে যা বর্তমান সরকারের ভিন্নমতের প্রতি অসহিষ্ণুতা এবং মানবাধিকার দমনের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-মালের সম্পর্কের নতুন দিগন্ত: এমএনইউতে হাইকমিশনারের বই উপহার

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে প্রতিশোধমূলক অভিযান চলবে: ইরান

 মেহেদী হাসান ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য নির্বাচিত

বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

চবিতে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ

বিয়ন্সে-রিয়ানার যুগলবন্দিতে কাঁপল নিউইয়র্ক

বন্যায় আটকে পড়া বন্ধুর খোঁজে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

আসামির মোবাইল গায়েবের অভিযোগ ওসির বিরুদ্ধে

স্পেনের দাবানলে নিহত ১৩ জনের মধ্যে ১২ জনই বিদেশি

১০

আজকের স্বর্ণের বাজারদর

১১

খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি

১২

সামরিক স্থাপনার পাশের পরীক্ষা কেন্দ্র সরিয়ে নিচ্ছে ইরান

১৩

জলাবদ্ধতায় পরীক্ষার্থীদের দুর্ভোগের জন্য কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যানের দুঃখপ্রকাশ

১৪

রাজশাহীর চৌরঙ্গী জামে মসজিদের নির্মাণকাজ বন্ধের দাবি

১৫

নারায়ণগঞ্জে বয়লার বিস্ফোরণে দগ্ধ ২

১৬

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

১৭

এবার ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে বড় হামলার হুমকি ট্রাম্পের

১৮

জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল পাস

১৯

রাজধানীতে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০

২০
X