কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ১২:৩৯ এএম
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ০৮:১৭ এএম
অনলাইন সংস্করণ

১০ দলীয় নির্বাচনী ঐক্যে যুক্ত হলো লেবার পার্টি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

১০ দলীয় নির্বাচনী ঐক্যে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে বাংলাদেশ লেবার পার্টি। ফলে এই জোট আবারও ১১ দলীয় নির্বাচনী ঐক্যে পরিণত হলো।

শনিবার (২৪ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের সমন্বয়ক ও সাবেক এমপি ড. হামিদুর রহমান আযাদ।

তিনি জানান, এ দিন সন্ধ্যায় লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজার রহমান ইরানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল মগবাজারের জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের নেতাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে জামায়াতের সহাকারী সেক্রেটারি জেনারেল ও জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি এ টি এম মা’ছুমের সভাপতিত্বে ১০ দলের নেতারা উপস্থিত ছিলেন।

পরে লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানসহ ১১ দলীয় নির্বাচনী ঐক্যের নেতারা আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের ব্রিফ করেন।

উল্লেখ্য, গত শুক্রবার (১৬ জানুয়ারি) ইসলামী আন্দোলন বাংলাদেশ এই নির্বাচনী ঐক্য থেকে বের হয়ে যায়।

এদিন এক সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র ও যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান বলেন, ‘ইসলামের মৌলিক নীতির বিষয়ে জামায়াতে ইসলামীর অস্পষ্ট অবস্থান ও রাজনৈতিক আস্থাহীনতার কারণে জামায়াতের সঙ্গে নির্বাচনী সমঝোতায় নেই ইসলামী আন্দোলন বাংলাদেশ।’

কালবেলা/এটিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১০

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১১

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৩

আজকের নামাজের সময়সূচি

১৪

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৫

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৬

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১৭

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৮

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

১৯

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

২০
X