স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ০৩:৪১ এএম
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ০৮:১৮ এএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের আগে নির্দিষ্ট কোনো দেশে খেলতে অস্বীকৃতি জানিয়েছিল যে ৬ দেশ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নিরাপত্তাজনিত কারণে ভারতের মাটিতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে সেটি আমলে নেয়নি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এরই মধ্যে টাইগারদের বিকল্প হিসেবে স্কটল্যান্ডের নাম ঘোষণা করেছে সংস্থাটি।

তবে আইসিসির কোনো টুর্নামেন্টে নির্ধারিত ভেন্যুতে বা দেশে খেলতে অস্বীকৃতি জানানোর ঘটনা নতুন নয়। তথ্য ভারতীয় সংবাদ সংস্থা ডব্লিউআইওএন বলছে, এর আগেও বেশ কয়েকবার একাধিক দেশ বিভিন্ন কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে রয়েছে, ভারত (চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫), অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ (১৯৯৬ ওয়ানডে বিশ্বকাপ), ইংল্যান্ড ও নিউজিল্যান্ড (২০০৩ ওয়ানডে বিশ্বকাপ) এবং জিম্বাবুয়ে (২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ)।

চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫

২০২৫ সালের মার্চে রাজনৈতিক টানাপোড়েনের কারণে পাকিস্তানে যেতে অস্বীকৃতি জানায় ভারত। ফলে ভারতের ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আয়োজন করা হয়। পরে ভারত সেই টুর্নামেন্টে শিরোপাও জেতে।

২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ

ইংল্যান্ডের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের উন্নতি না হওয়ায় ২০০৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায় জিম্বাবুয়ে। তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়।

২০০৩ ওয়ানডে বিশ্বকাপ

দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও কেনিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপে ইংল্যান্ড জিম্বাবুয়েতে যেতে অস্বীকৃতি জানায়। সে সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের সরকার জিম্বাবুয়ের তৎকালীন প্রেসিডেন্ট রবার্ট মুগাবের প্রশাসনের বিরোধিতা করছিল। অন্যদিকে, কয়েক মাস আগে নাইরোবিতে বোমা হামলার ঘটনায় নিরাপত্তা উদ্বেগ দেখিয়ে নিউজিল্যান্ড কেনিয়ায় খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নেয়। উভয় দলই তাদের প্রতিপক্ষকে ওয়াকওভার দেয়।

১৯৯৬ ওয়ানডে বিশ্বকাপ

শ্রীলঙ্কার গৃহযুদ্ধ ও টুর্নামেন্টের আগে দেশটিতে বোমা হামলার ঘটনার জেরে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ শ্রীলঙ্কায় গিয়ে খেলতে অস্বীকৃতি জানায়। পাকিস্তান, ভারত ও শ্রীলঙ্কার যৌথভাবে আয়োজিত সেই টুর্নামেন্টে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজকে শ্রীলঙ্কার ম্যাচ ছেড়ে দিতে হয়। শ্রীলঙ্কা পয়েন্ট পায় এবং শেষ পর্যন্ত প্রথম ও একমাত্র বিশ্বকাপ শিরোপা জেতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিলেন এসপি মাসুদ আলম

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

কোরআনে হাফেজার ঝুলন্ত লাশ উদ্ধার

ইরান চুক্তি না করলে আবারও যুদ্ধ শুরু হবে : ট্রাম্প

ভিসা মিলেছে কিন্তু যুক্তরাষ্ট্রে রাত কাটাতে বাধা ইরানি ফুটবলারদের

১০

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আ.লীগ নেতার চিঠি

১১

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

১২

৫৫ বছরে শহীদ জিয়া গবেষণা কেন্দ্র কেন হয়নি, প্রশ্ন মঈন খানের

১৩

আগামী ২০ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চান সূর্যবংশী

১৪

আল জাজিরা বিশ্লেষণ / ইরান যুদ্ধের ১০০তম দিন, কোথায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য?

১৫

কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের শুভেচ্ছা মিছিল

১৬

এনসিটিবি ও ৪ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান 

১৭

নারী-শিশু নির্যাতন মামলা, হাইকোর্টে বিশেষ বেঞ্চের কার্যক্রম শুরু হচ্ছে

১৮

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নতুন সভাপতি হলেন তামিম

১৯

মহিলা দল নেত্রীর অডিও ভাইরাল / ‘তুমি বেশি কমাইও না, ৬ হাজারের মধ্যে দিও’

২০
X