মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ১১:১০ পিএম
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় সাংবাদিক লাঞ্ছিত ও ক্যামেরা ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও আলটিমেটাম

সাতক্ষীরার আশাশুনিতে সংবাদ সংগ্রহের সময় যমুনা টেলিভিশনের প্রতিনিধি আকরামুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন। ছবি : কালবেলা
সাতক্ষীরার আশাশুনিতে সংবাদ সংগ্রহের সময় যমুনা টেলিভিশনের প্রতিনিধি আকরামুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন। ছবি : কালবেলা

সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে সংবাদ সংগ্রহের সময় যমুনা টেলিভিশনের প্রতিনিধি আকরামুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১০টায় সাতক্ষীরা শহরের নিউমার্কেট চত্বরে এ কর্মসূচি পালন করেন জেলার সাংবাদিকরা।

সাংবাদিকদের অভিযোগ, ভেজাল সার ব্যবসার তথ্য সংগ্রহকালে একটি অবৈধ সিন্ডিকেট পরিকল্পিতভাবে এই হামলা চালায়। এতে সাংবাদিক আকরামুল ইসলাম শারীরিকভাবে লাঞ্ছিত হন এবং তার ব্যবহৃত ক্যামেরা ও মাইক্রোফোন ভাঙচুর করা হয়।

মানববন্ধনে জানানো হয়, বুধহাটা এলাকায় ২৬টি ভেজাল সারের গোডাউন পরিচালনার সঙ্গে জড়িত একটি চক্র দীর্ঘদিন ধরে সক্রিয়। অভিযোগ অনুযায়ী, এই সিন্ডিকেটের মূল হোতা মাজেদ গাজী ও তাঁর পরিবারের সদস্যরা অবৈধভাবে একাধিক সার ডিলার লাইসেন্স পরিচালনা করছেন। সংবাদ সংগ্রহের সময় তারাই হামলায় জড়িত ছিলেন বলে বক্তারা দাবি করেন।

সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে এবং বেলাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে জেলার জ্যেষ্ঠ সাংবাদিকেরা বক্তব্য দেন। বক্তারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তাঁরা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন প্রথম আলো ও ডেইলি স্টারের স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জী, সময় টেলিভিশনের মমতাজ আহমেদ বাপী, একাত্তর টিভির বরুণ ব্যানার্জী, বাংলাভিশনের আসাদুজ্জামান আসাদ, এটিএন বাংলার কামরুজ্জামান, আরটিভির রাম কৃষ্ণ, এনটিভির এস এম জিন্নাহ, এশিয়ান টিভির মশিউর রহমান ফিরোজ, স্টার নিউজের গাজী ফারহাদসহ সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্যরা।

বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা মুক্ত গণমাধ্যমের জন্য হুমকি। দ্রুত দোষীদের আইনের আওতায় না আনা হলে সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১০

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১১

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১২

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৩

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৪

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৫

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৬

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৭

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৮

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৯

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

২০
X