কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ০১:১৮ এএম
অনলাইন সংস্করণ

বুধবার রাজশাহী যাচ্ছেন তারেক রহমান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নির্বাচনী জনসভায় যোগ দিতে আগামী ২৮ জানুয়ারি (বুধবার) রাজশাহী সফর করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (২৪ জানুয়ারি) রাতে রাজশাহী মহানগরীর পদ্মা আবাসিক এলাকায় বিএনপিনেতা মিনুর বাস ভবনে এক বৈঠক শেষে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) সৈয়দ শাহীন সৈকত।

তিনি বলেন, তারেক রহমানের আগমনকে ঘিরে বিএনপি নেতকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। তিনি ২৮ জানুয়ারি নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন।

সৈয়দ শাহীন সৈকত বলেন, তারেক রহমানের এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বিএনপি চেয়ারম্যান হিসেবে দলের নির্বাচনী অঙ্গীকারগুলো রাজশাহীর জনসমক্ষে তুলে ধরবেন।

সফরসূচি নিয়ে শাহীন সৈকত বলেন, আগামী ২৮ তারিখ দুপুর ১২টা ৩০ মিনিটে তারেক রহমান রাজশাহীতে পৌঁছাবেন। এরপর তিনি ঐতিহাসিক রাজশাহী মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় যোগদান করবেন। সেখানে তিনি ধানের শীষ প্রতীকের প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন এবং তাদের হাতে আনুষ্ঠানিকভাবে ধানের শীষ প্রতীক তুলে দেবেন।

পরবর্তীতে বিকেলে তিনি নওগাঁয় আরেকটি জনসভায় অংশগ্রহণ করবেন তিনি। নওগাঁর জনসভা শেষে বিএনপি চেয়ারম্যান বগুড়ার উদ্দেশে রওনা দেবেন।

কালবেলা/এটিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১০

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১১

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১২

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৩

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৪

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৫

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৬

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৭

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৮

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৯

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

২০
X