দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ১০:২৯ পিএম
অনলাইন সংস্করণ

দিনাজপুরে এক বীর মুক্তিযোদ্ধার জামায়াতে যোগদান

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন এক বীর মুক্তিযোদ্ধা। ছবি : কালবেলা
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন এক বীর মুক্তিযোদ্ধা। ছবি : কালবেলা

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন এক বীর মুক্তিযোদ্ধা। তিনি উপজেলার ২ নম্বর ইশানিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দকচাই গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ (গেজেট নম্বর ১১৫১)। তার বাবার নাম গোলাম কাদের।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে ইশানিয়া ইউনিয়নের দকচাই গ্রামে অনুষ্ঠিত এক উঠান বৈঠকে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ও ১০ দল সমর্থিত প্রার্থী অধ্যক্ষ একেএম আফজালুল আনামের উপস্থিতিতে তিনি আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

যোগদানকালে বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ বলেন, আমি আগে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলাম না। আমি একজন সংগ্রামী মানুষ এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি। জীবনের শেষ প্রান্তে এসে জামায়াতে ইসলামীতে যোগ দিলাম। বাকি যে কয়দিন বেঁচে আছি, জামায়াতের নিয়ম-কানুন মেনে চলতে চাই। আমার মনে হয়েছে, জামায়াতে ইসলামী মুক্তিযোদ্ধাদের সম্মান করে।

উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাহবুব আলম বলেন, এর আগেও একাধিক বীর মুক্তিযোদ্ধা আমাদের দলের প্রতি আস্থা রেখে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। আজ বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ায় আমরা আনন্দিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১০

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১১

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১২

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১৩

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১৪

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১৫

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১৬

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১৭

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১৮

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

১৯

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

২০
X