কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৩, ০১:৫৮ এএম
প্রিন্ট সংস্করণ
নিখোঁজ অন্তত ২০

বুড়িগঙ্গায় বাল্কহেডের ধাক্কায় ওয়াটার বাস ডুবি, ৩ লাশ উদ্ধার

বুড়িগঙ্গায় বাল্কহেডের ধাক্কায় ওয়াটার বাস ডুবি, ৩ লাশ উদ্ধার

ঢাকার সদরঘাটে বুড়িগঙ্গা নদীতে বালুবোঝাই বাল্কহেডের ধাক্কায় অর্ধশতাধিক যাত্রীসহ একটি ওয়াটার বাস ডুবে গেছে। গতকাল রোববার তেলঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজনের নাম আলিফ, অন্য দুজনের পরিচয় পাওয়া যায়নি। এ ছাড়া জীবিত উদ্ধার করা হয়েছে ৪ জনকে। এখনো অন্তত ২০ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন সদরঘাট নৌ থানার ওসির দায়িত্বে থাকা উপপরিদর্শক হাসান মারুফ। উদ্ধার অভিযানে রয়েছেন ফায়ার সার্ভিস, নৌ পুলিশ ও কোস্ট গার্ডের ডুবুরিরা। বেঁচে যাওয়া কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার রাতে ওয়াটার বাসটি সদরঘাটের লালকুঠি ঘাট থেকে দক্ষিণ কেরানীগঞ্জের তেলঘাটে যাচ্ছিল। মাঝ নদীতে যেতেই বালুবোঝাই এমভি আরাবি নামে একটি বাল্কহেডের সঙ্গে ধাক্কা লাগে। ওই সময় ওয়াটার বাসের যাত্রীরা আতঙ্কে হুড়াহুড়ি শুরু করেন। মুহূর্তেই সেটি ডুবে যায়। ওয়াটার বাসটির এক যাত্রী কেরানীগঞ্জের ইকুরিয়া এলাকার আলম হোসেন জানান, রোববার রাত ৮টার দিকে যাত্রীবোঝাই করে ওয়াটার বাসটি ছাড়া হয়। নিচে বসার জায়গা না পেয়ে তিনি ওয়াটার বাসের ছাদে বসেছিলেন। বাল্কহেডের ধাক্কায় তিনিসহ ছাদে থাকা লোকজন নদীতে ছিটকে পড়েন। ওয়াটার বাসটি উল্টে যায়। শুরুতে আশপাশের মাঝিরা এসে ডুবে যাওয়া যাত্রীদের উদ্ধারের চেষ্টা করেন। যাত্রী নিরাপত্তার কথা চিন্তা করে সন্ধ্যার পর বুড়িগঙ্গার সদরঘাট অংশে বালু বা পণ্যবাহী ব্লাকহেড চালানোতে নিষেধাজ্ঞা রয়েছে। এরপরও দুর্ঘটনা ঘটানো ব্লাকহেডটি সদরঘাট এলাকায় বুড়িগঙ্গায় কীভাবে ঢুকল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। সদরঘাট নৌ থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল ইসলাম জানান, ওয়াটার বাসটির কত যাত্রী নিখোঁজ রয়েছে, তা জানা সম্ভব হয়নি। তবে জানার চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

১০

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

১২

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

১৩

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৪

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১৫

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১৬

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

১৭

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

১৮

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

১৯

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

২০
X